• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মশা নিয়ন্ত্রণে নাগরিক-সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগ জরুরি: আবদুস সালাম হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে ইরানের কাছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন উত্তরাঞ্চলে হবে চিকিৎসা মহাকেন্দ্র, আন্তর্জাতিক হচ্ছে বিমানবন্দরও যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আব্বাস আরাগচি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসন: মনোনয়নপ্রত্যাশীর ভিড়, ছাড়াল ৬ শতাধিক শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩ সড়ক নির্মাণ শিগগিরই, কুতুবখালি খাল পরিষ্কার শুরু যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট: পররাষ্ট্রমন্ত্রী একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

স্বাধীনতার লড়াইয়ে পঙ্গু, জীবিকার লড়াইয়ে অসহায়

ময়মনসিংহ প্রতিনিধি    ৫ আগস্ট ২০২৫, ০৯:২৯ পি.এম.
জুলাই আন্দোলনে পঙ্গুত্ববরণকারী পারভেজ মিয়া। সংগৃহীত ছবি

জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণকারী ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পারভেজ মিয়াকে ৩৫ হাজার টাকার অনুদান দিয়েছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. নাজমুল হাসান খান।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে কলেজের কনফারেন্স হলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তার হাতে এ চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মতিউর রহমান, বিএমএ ময়মনসিংহের সাবেক সভাপতি একেএম মুসা শাহীন, ড্যাব ময়মনসিংহ শাখার সভাপতি মো. বদর উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন নাসিমসহ অন্যান্য চিকিৎসকরা।

অধ্যক্ষ নাজমুল হাসান বলেন, “পারভেজের মতো বীরদের কারণেই স্বৈরাচারের পতন ঘটেছে। তাদের আত্মত্যাগ আমাদের নতুন বাংলাদেশ দিয়েছে। তাই এই যোদ্ধাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সাধ্য অনুযায়ী সহায়তা করছি, তবে রাষ্ট্রীয়ভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা হওয়া জরুরি।”

চেক হাতে নিয়ে আবেগাপ্লুত পারভেজ বলেন, “আমি গরিব পরিবারের সন্তান। সংসার চালাতে গার্মেন্টসে চাকরি করতাম। আন্দোলনে যোগ দিয়ে গুলিতে পেট ও পায়ে আঘাত পাই। এরপর থেকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি না।”

তিনি আরও বলেন, “চিকিৎসায় সবটুকু সহায়তা জুলাই ফাউন্ডেশন থেকে পেলেও তাতে কিছুই শেষ হয়নি। এখন আয় নেই, চিকিৎসা ব্যয় ও সংসারের খরচে ঋণের বোঝা বাড়ছে। সদ্যোজাত মেয়েকে নিয়ে স্ত্রীকেও পাঠাতে হয়েছে শ্বশুরবাড়ি। এমন পরিস্থিতিতে সরকার যদি আমাদের মতো পঙ্গুদের পুনর্বাসনের ব্যবস্থা করে, তাহলে বাঁচার একটা আশা জাগে।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীক্ষা নিয়ে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরীক্ষা নিয়ে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মানিকছড়িতে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
মানিকছড়িতে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩
শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩