• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
উত্তর-পূর্বাঞ্চলে উজানের ঢল, বৃষ্টি-বন্যায় পরিস্থিতি অবনতির শঙ্কা মে দিবসের শ্রমিক সমাবেশ ঘিরে নয়াপল্টনে মঞ্চ নির্মাণের প্রস্তুতি ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা দেবে সরকার পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় দফার ভোট :  বুথে বুথে মমতার টহল, পিছিয়ে নেই শুভেন্দুও হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাসের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী সংসদে অসুস্থ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে বৃষ্টি, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে অনিশ্চয়তা ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ নারী পাচ্ছেন মাসে ২,৫০০ টাকা: প্রধানমন্ত্রী

সাদুল্লাপুরে ৭০ বছরের ভিক্ষুক ছকিনার ভাতা হয়নি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি    ৫ আগস্ট ২০২৫, ১২:১৪ পি.এম.
ছকিনা বেওয়া-ছবি ভিওডি বাংলা

ভূমিহীন ছকিনা বেওয়া। পেশা তার ভিক্ষাবৃত্তি। বয়স ৭০ বছর ছুঁই ছুঁই। থাকেন অন্যের বাড়িতে। সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। সমাজসেবা কার্যালয়ের ভাতা প্রত্যাশায় ঘুরেছেন ইউপি চেয়ারম্যান-মেম্বরদের দ্বারে দ্বারে। প্রতিশ্রুতি দিলেও কেউ কথা রাখেনি তার। আর কত বয়স হলে বয়স্ক কিংবা বিধবা ভাতা পাবেন এই প্রশ্ন বৃদ্ধা ছকিনার।

দুর্বিষহ জীবনে বেঁচে থাকা ওই ছকিনা বেওয়ার অস্থায়ী বসবাস সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইসবপুর (পূর্বপাড়া) গ্রামে। এ গ্রামের বিভিন্নজনের বাড়িতে বসবাস ছকিনার।

স্থানীয়রা জানায়, স্বামী মেছের আলীকে অনেক আগে হারিয়েছেন ছকিনা বেওয়া। নেই মাথা গোঁজার ঠাঁই। যেখানে রাত সেখানেই কাত। পেশা তার ভিক্ষাবৃত্তি। বয়সের ভারে হয়েছেন কুঁজো। নানা রোগে বাসা বেঁধেছে শরীরে। তবুও জীবিকার সন্ধানে নিরন্তর ছুটে চলা। যেন পায়ে তার বাহন। সকাল-সন্ধ্যা ঘুরে বেড়ান অন্যের দুয়ার-দুয়ারে। আজও কপালে জোটেনি বয়স্ক কিংবা বিধবা ভাতাদি। পান না কোনো সরকারি সুযোগ-সুবিধাও। ফলে জীবন-জীবিকার সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা এই বৃদ্ধার।

সরেজমিনে জানা যায়, ছকিনা বেওয়ার স্বামী পেশায় একজন দিনমজুর ছিলেন। ছিল না তার জায়গা জমি। দাম্পত্য জীবনে প্রথম ছেলে সৈয়দ আলীর বয়স যখন ৫ বছর তখন ফের তার গর্ভে থাকা আরেক সন্তান রেখে মেছের আলী মারা যায়। এরপর জীবনে নেমে আসে কালমেঘ। দুই শিশু সন্তান সৈয়দ আলী ও রানজুকে বাঁচাতে ছকিনা বেওয়া বেছে নেন ভিক্ষাবৃত্তি পেশা। আর বসবাস করেন প্রতিবেশীদের বাড়িতে। এভাবে স্বামী মৃত্যুর ৪১ বছর ধরে জীবন-জীবিকার লড়াই করে চলছেন এই বৃদ্ধা। 

এখন বয়সের ভারে নুয়ে পড়ছেন। দুই ছেলে থাকেন জেলার বাইরে। তাদেরও অভাব-অনটনের সংসার। কেউ খোঁজ রাখে না ছকিনার। যে বয়সে আরাম আয়েশে থাকার কথা, ঠিক সেই বয়সে হাড়ভাঙা পরিশ্রম করে ভিক্ষাবৃত্তি করছেন। রাতযাপন করছেন অন্যের বাড়িতে। চরম দুর্বিষহ জীবন কাটছে তার। শেষ বয়সেও ছকিনা বেওয়া তপ্ত রোদ আর বৃষ্টি-বাদল উপেক্ষা করে রোজগারের আশায় ছুটছেন বিভিন্ন গ্রামান্তরে।

অসহায় ছকিনা বেওয়া বলেন, ‘হামার সোয়ামি মেলা বছর আগে মরছে। হামাঘরে কোনো জমিজিরাত নাইও। মোর একন শরীল চলে না বাবা। তাও ভিখ্যত যাওয়া নাগে। সরকার নাকি ভাতা দেয় মুই তো পাম না। হামার এদিকের চেয়ারম্যান-মেম্বরক কছুনু কেউ মোক ভাতা কাট করি দেয় না বাহে।

স্থানীয় শিক্ষক মোসলেম আলী জানান, ভূমিহীন এই ছকিনার কষ্টের শেষ নেই। সরকারি বা জনপ্রতিনিধিদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। ইতোমধ্যে সমাজসেবা অধিদফতরের ছকিনার জন্য বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার অনলাইন আবেদন করে দিয়েছেন তিনি। এখনও ভাতাভুক্ত হয়নি।

ভিওডি বাংলা- ইমন মিয়া/ জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এখনো স্বজন হারানোদের কান্নায় ভারী হয়ে ওঠে উপকূল
ভয়াল ২৯ এপ্রিল: এখনো স্বজন হারানোদের কান্নায় ভারী হয়ে ওঠে উপকূল
বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান
বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান
ভোলাহাটে পাম্পে তেল আসার আগেই পথে পাচার, ট্রলি-ড্রাম জব্দ
ভোলাহাটে পাম্পে তেল আসার আগেই পথে পাচার, ট্রলি-ড্রাম জব্দ