• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

‘নিকোর চেয়ে রাশফোর্ড অনেক ভালো’

স্পোর্টস ডেস্ক    ৪ আগস্ট ২০২৫, ০৩:৪৭ পি.এম.
নিকো ও রাশফোর্ড ছবি: সংগৃহীত

স্প্যানিশ তারকা নিকোর পারফরম্যান্সে কাতালান ক্লাবটি যারপরানই মুগ্ধ ছিল। বিশেষ করে ইউরোতে গোল কিংবা অ্যাসিস্ট; দুই জায়গাতেই সমানতালে অবদান রেখে সবাইকে মুগ্ধ করেছিলেন তিনি। লামিনে ইয়ামালের সঙ্গে তার রসায়ন ছিল চোখে পড়ার মতো। ক্লাব ক্যারিয়ারে ১৯৪ ম্যাচে এখন পর্যন্ত ৪০ গোল ও ৪১ অ্যাসিস্ট করেছেন এই উইঙ্গার।

চলতি মৌসুমে নিকো উইলিয়ামসের জন্য সম্ভাব্য সর্বোচ্চ চেষ্টাই করেছে বার্সেলোনা। কিন্তু শেষ পর্যন্ত তাকে পায়নি। এরপরই মার্কাস রাশফোর্ডকে দলে ভেড়ায় কাতালান ক্লাবটি। গত তিন দশকে বার্সায় নাম লেখানো প্রথম কোনো ইংলিশ ফুটবলার তিনি। এই ক্লাবটিতে ইংল্যান্ডের ফুটবলার হিসেবে তার আগে খেলে গেছেন গ্যারি লিনেকার। ১৯৮৬ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ব্লু গ্রানা জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন এই কিংবদন্তি।

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সেলোনায় এসেছেন রাশফোর্ড। দুই পক্ষের মাঝে এক মৌসুমের জন্য চুক্তি হয়েছে। মৌসুম শেষে রাশফোর্ড পারফরম্যান্সে সন্তুষ্ট করতে পারলে স্থায়ী চুক্তি হতে পারে। সে জন্য বার্সেলোনার খরচ করতে হবে ৩৫ মিলিয়ন ইউরো। তবে রাশফোর্ডকে দলে নেওয়ার আগে বার্সেলোনার টার্গেট ছিল অ্যাথলেটিক বিলবাওয়ের নিকো উইলিয়ামস। 

এই বাঁকবদলের দায় নিকোর ভাই ইনাকি উইলিয়ামস দিয়েছেন বার্সার ওপর। দিন দুয়েক আগে তিনি বলেছিলেন, ‘বার্সা বিলবাও ও তার ভাই নিকোর ওপর চাপ তৈরি করতে চেয়েছিল।’ ইনাকির এই বক্তব্যের প্রেক্ষিতে বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট হুয়ান গ্যাসপোর্ট টেনে এনেছেন অতীত ইতিহাস। সেই সঙ্গে রাশফোর্ডকে নিকোর চেয়ে ভালো বলেও মন্তব্য করেছেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার