• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

কাপ্তাই বাঁধের জলকপাট খোলা নিয়ে নতুন নির্দেশনা

   ৪ আগস্ট ২০২৫, ০২:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট সোমবার বিকাল ৩টায় খোলার কথা থাকলেও হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর নতুন সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা থেকে পানি ছাড়া হবে। সোমবার (৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপক মাহমুদুল হাসান।

এর আগে, রোববার রাতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, হ্রদের পানি বিপৎসীমায় পৌঁছে যাওয়া এবং রাঙ্গামাটির নিম্নাঞ্চলকে বন্যার হাত থেকে রক্ষা করতে সোমবার বিকালে জলকপাটগুলো খোলা হবে। পরিকল্পনা ছিল ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হবে।

সোমবার সকালে কাপ্তাই লেকের পানির লেভেল ছিল ১০৭ দশমিক ৪৯ এমএসএল, যা বিপৎসীমার কাছাকাছি। যদিও হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ এমএমএল, বাঁধের বয়স বিবেচনায় ১০৭ এমএসএলের বেশি পানি বিপৎসীমা ধরা হয়।

এ বিষয়ে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপক মাহমুদুল হাসান বলেন, হ্রদের পানি বৃদ্ধির হার কিছুটা কমেছে এবং জলকপাট খোলার আগে বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করা প্রয়োজন। এসব বিবেচনা করেই জলকপাট খোলার সময় পরিবর্তন করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার