• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

মাইলস্টোনে নিহত রজনীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি    ২ আগস্ট ২০২৫, ১২:৫০ পি.এম.
বিমান বাহিনীর কর্মকর্তারা-ভিওডি বাংলা

রাজধানীর মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত অভিভাবক রজনী খাতুনের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিমান বাহিনীর কর্মকর্তারা। 

বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে উইং কমান্ডার কামরুল হাসান বারী ও উইং কমান্ডার মোনালিসার নেতৃত্বে বিমান বাহিনী একটি টিম গতকাল শুক্রবার (১ আগস্ট) বাদ জুম্মা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামের নিহতের কবরস্থানে গিয়ে গার্ড অফ অনার ও কবরে পুষ্পামাল্য নিবেদন করেন। এ সময় রজনী খাতুনের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ এবং দোয়া করা হয়।

কবরে শ্রদ্ধাজ্ঞপন শেষে বিমান বাহিনীর কর্মকর্তারা নিহত রজনী খাতুনের স্বামী জহুরুল ইসলামসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও তার ছেলে মেয়েদের সাথে কথা বলেন। 

বিমান বাহিনীর কর্মকর্তারা প্রায় আড়াই ঘণ্টা সেখানে অবস্থান করে এবং নিহতের পরিবারের নিকট থেকে ঘটনার বিবরণ শুনেন এবং তাদের সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখসহ মরহুমের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে শুক্রবার দুপুরে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে যান দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। পরে উপজেলা বিএনপির পক্ষ থেকে রেজা আহমেদ বাচ্চু মোল্লা নিহতের কবর জিয়ারত ও দোয়া করা হয়।

ভিওডি বাংলা-মোশারফ হোসেন/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার