• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

সঠিক ইতিহাস সংরক্ষণের আহ্বান রিজভীর

   ১ আগস্ট ২০২৫, ১০:০২ পি.এম.
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি-সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই বিপ্লব এদেশের তরুণদের চেতনার জাগরণ, যা নতুন রাজনীতির সূচনা করেছে। ইতিহাসের সত্য ঘটনা আজ আর সহজে প্রকাশিত হয় না। উপমহাদেশজুড়ে এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, যেখানে সত্যকথন যেন অপরাধ হয়ে উঠেছে।

শুক্রবার (১ আগস্ট) বিকালে বাংলা একাডেমিতে জুলাইঅভ্যুত্থান বইমেলা ২০২৫’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “আমাদের ইতিহাসে বহু মহিমান্বিত ঘটনা আছে, যেগুলো সময়মতো বলা হয় না। এখন এমন এক সময় চলছে, যেখানে সত্য ইতিহাস রচনা এবং পাঠ করাও কঠিন হয়ে উঠেছে। অথচ এসব ঘটনা গ্রন্থ আকারে প্রকাশ করা প্রয়োজন, যা আগামী প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে।”

বিএনপির এই মুখপাত্র বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ১৬ বছরের ইতিহাসে আমাদের ওপর চালানো হয়েছে নিপীড়ন, গ্রেপ্তার, মামলা, রিমান্ডে অকথ্য নির্যাতন। এসব ইতিহাস মুছে ফেলার চেষ্টা চললেও সত্যকে ঢেকে রাখা যায়নি। জুলাই বিপ্লব তার প্রমাণ।”

রিজভী আরও বলেন, “তরুণরা কোনো মিথ্যা বয়ানে বিশ্বাস করেনি। তারা পারিবারিক সীমা, শিক্ষাঙ্গন পেরিয়ে রাজপথে বুক পেতে দিয়েছিল স্বৈরাচারী সরকারের রক্তচক্ষুর সামনে। একজন গুলিবিদ্ধ হলে আরেকজন তাকে পানি দিতে এগিয়ে গেছে। সেই সময়ও গুলি থামেনি।”

সরকারি প্রচারযন্ত্র নিয়ন্ত্রণ করে বছরের পর বছর মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, “সকালে উঠে রাত পর্যন্ত জনগণের মন নিয়ন্ত্রণের জন্য প্রচেষ্টা চালানো হয়েছে। কিন্তু তরুণ প্রজন্ম সত্য বুঝে নিয়েছে।”

তিনি স্মরণ করিয়ে দেন, “বাংলাদেশ হচ্ছে সেই দেশ, যেখানে ১৭৫৭-এর পলাশী, ১৮৫৭-এর সিপাহী বিদ্রোহ, ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, তিতুমীর, সাঁওতাল বিদ্রোহ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ নানা বিপ্লবের ইতিহাস রয়েছে। এই জাতিকে মিথ্যার বয়ানে চিরতরে দমন করা যায় না।”

অনুষ্ঠানে বিএনপি নেতা সঞ্জয় দে রিপন,মনিরুজ্জামান মনির,জিকরুল হাসান প্রমুখ।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক