• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

কুমারখালীতে আন্তর্জাতিক স্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি    ১ আগস্ট ২০২৫, ০৪:৩২ পি.এম.
কুমারখালীতে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশী পরিসংখ্যানবিদ, সাহিত্যিক ও দাবাড়ু কাজী মোতাহার হোসেনের ১২৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক স্টান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগতা শুরু হয়েছে। গ্রামে দাবা খেলার প্রচলন বৃদ্ধি এবং মাদক ও স্মার্টফোন অপব্যবহার মুক্ত সমাজ গঠনের লক্ষে  উপজেলার চৌরঙ্গী বাজার এলাকায় প্রথমবারের মতো এমন প্রতিযোগিতার আয়োজন করে কাজী মোতাহার হোসেন স্মৃতি ফাউন্ডেশন। এতে ভারতের চারজন, ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের অন্তত ৫৪ জন নানাবয়সি দাবাড়ু অংশ গ্রহণ করেছেন।

শুক্রবার (১ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় কেক কেটে ও আলোচনা সভার মধ্যদিয়ে দাবা প্রতিযোগিতার উদ্বোধন করে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। কাজী মোতাহার হোসেন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর আলম মোহনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, থানার পরিদর্শক ( তদন্ত) মো. আমিরুল ইসলাম প্রমূখ।

দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, একটি কক্ষে বসেছে ২৭ সেট দাবা। এতে নানাবয়সি দেশী - বিদেশী দাবাড়ু খেলা করছেন। খেলা দেখতে ভিড় করেছেন উৎসুক জনতা ও খেলোয়ারদের স্বজনরা।

রাজশাহী থেকে এসেছেন সপ্তম শ্রেণির ছাত্র এস এম ফারাবী রহমান। সে বলে, ঢাকা, রাজশাহী, সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থানে খেলেছি। এখানে বড়দের সঙ্গে খেলতে কিছুটা ভয় লাগছে। তবুও জয়ের প্রত্যাশায় খেলছি। তাঁর ভাষ্য, ভবিষ্যতে গ্রান্ড মাস্টার বা বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই সে।

ফারাবীর মা শিল্পী খাতুন বলেন, এখানে ফারাবী সকলের ছোট। না পারলেও ভাল অভিজ্ঞতা অর্জন হবে। সেজন্য বাচ্চাকে নিয়ে আসা।

কোলকাতা থেকে প্রথমবারের ঢাকার বাইরে খেলতে এসেছেন শুভংকর মৈত্রী। তিনি বলেন, ব্যবস্থাপনা খুবই ভাল। সুন্দর ও মনোরম পরিবেশে খেলা চলছে।

বাংলাদেশ এসএবির যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম বলেন, দাবা খেলায় খরচ কম। দাবা খেললে মেধা বিকাশ ঘটে, ধর্যশীল, সহনশীল ও ভদ্র হওয়া যায়।

গ্রামে দাবা খেলার প্রচলন বৃদ্ধি, মাদক ও স্মার্টফোন অপব্যবহার মুক্ত সমাজ গঠন এবং বিশিষ্ট দাবাড়ু কাজী মোতাহার হোসেনের স্মৃতি ধরে রাখার লক্ষে এমন দাবার আয়োজন বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর আলম মোহন। তিনি বলেন, এতে দেশ ও বিদেশ থেকে ৫৪ জন নানাবয়সি খেলোয়ার অংশ নিয়েছেন। আগামীকাল শনিবার বিকেল ৫টায় পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে আয়োজন।

উল্লেখ্য, যে পরিসংখ্যানবিদ, সাহিত্যিক ও দাবাড়ু কাজী মোতাহার হোসেন ১৮৯৭ সালের ৩০ জুলাই তৎকালীন নদীয়া জেলা কুষ্টিয়ার কুমারখালীর চৌরঙ্গী এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালের ৯ অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু