• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

বিএনএসবি'র সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড ফারহাতের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ


প্রকাশ:  ৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

মিথ্যা মামলার প্রতিবাদে বিএনএসবি'র ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ খন্দকার মাহাবুব হোসেন চক্ষু হাসপাতাল (বি এন এস বি) সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড ফারহাত হোসেনের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে প্রতিষ্ঠানটির ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দুপুরে মিরপুরে প্রতিষ্ঠানটির সামানে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে বক্তারা বলেন, দুর্নীতির দায়ে খন্দকার মাহাবুব হোসেন চক্ষু হাসপাতাল (বি এন এস বি)'র সদ্য সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. ফরহাত হোসেন পদত্যাগ করলেও ষড়যন্ত্র থেকে থেমে থাকেনি। পদ থেকে পদত্যাগ করার পর প্রতিষ্ঠানটির ২৯ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন খন্দকার মাহাবুব হোসেন'র দ্বিতীয় স্ত্রী ড. ফরহাত হোসেন। বক্তারা বলেন, বরাবরের মতো হামলা করে দখল ও লুটপাট চালাতে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াসউদ্দিনের সাহায্য নেন ড. ফরহাদ। তাঁদের অভিযোগ, হয়রানির ও খন্দকার মাহাবুব হোসেন চক্ষু হাসপাতাল (বি এন এস বি) ভেঙে বহুতল বানিজ্যিক প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াসউদ্দি যোগ সাজসে প্রতিষ্ঠানটির ২৯ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন ড. ফরহাত হোসেন। বিক্ষোভ সমাবেশে হাসপাতালটির পরিচালক খন্দকার মহিদুল ইসলাম বলেন এই হাসপাতাল আমার সন্তানের সমান। ফরহাত হোসেন পতিত ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের সঙ্গে নিয়ে যদি এই হাসপাতাল ভাঙ্গার কোনো রকম দুরভিসন্ধি করে তবে হাসপাতালের সকল ষ্টাফ মিলে তাকে দাত ভাঙ্গা জবাব দিবে। খন্দকার মাহবুব হোসেন স্যারের স্মৃতি রক্ষার্থে এই হাসপাতালের কোনো রকম ক্ষতি আমরা করতে দিবোনা বলেও জানান খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদ। এর আগে, খন্দকার মাহাবুব হোসেন চক্ষু হাসপাতাল (বি এন এস বি) ভেঙে বহুতল বানিজ্যিক ভবন করার ষড়যন্ত্র করেন প্রতিষ্ঠানটির সদ্য পদত্যাগকৃত ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. ফরহাত হোসেন। বিষয়টি টের পেয়ে প্রতিবাদ করেন প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এরপর গত ৩০ নভেম্বর বোর্ড মিটিং চলাকালীন প্রতিবাদের মুখে পদত্যাগ করেন ড. ফরহাত হোসেন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
সচিব পদে পদোন্নতি পেলেন ২ কর্মকর্তা
ছবি: পিএমও
বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি: ভিওডি বাংলা
তামাক নিয়ন্ত্রণে বিলম্ব নয়, দ্রুত বিধিমালা চায় সংগঠন