• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ঢাকায় সাইকেল র‍্যালি

   ১ আগস্ট ২০২৫, ১১:১২ এ.এম.
দক্ষিণ সিটি করপোরেশন

জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আজ (শুক্রবার) এক সাইকেল র‍্যালির আয়োজন করেছে।

সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে র‍্যালির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে শিক্ষার্থীরা সে সময় আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং জীবন দিয়েছেন, সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।"

তিনি আরও বলেন, "শরীর ও মনের সুস্থতায় সাইকেল চালানো একটি কার্যকর উপায়। এ ধরনের আয়োজন তরুণ সমাজকে আরও সচেতন ও স্বাস্থ্যবান করে তুলবে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া। তিনি বলেন, "সাইকেল র‍্যালির প্রতিপাদ্য ছিল ‘নিজ আঙিনা পরিষ্কার করি, পরিচ্ছন্ন নগর গড়ি’। এই আয়োজনের মাধ্যমে নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে।"

তিনি আরও জানান, পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

র‍্যালিটি রবীন্দ্র সরোবর থেকে শুরু হয়ে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। এতে ১৯০ জন সাইক্লিস্ট অংশ নেন।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী