• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দান্ত জয়!

স্পোর্টস ডেস্ক    ৩১ জুলাই ২০২৫, ০৫:৫৮ পি.এম.
ম্যানচেস্টার ইউনাইটেড ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগ সামার সিরিজের প্রস্তুতি টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের সোলজার ফিল্ডে বৃষ্টিভেজা ও দমকা হাওয়ামাখা এক সন্ধ্যায় বোর্নমাউথকে ৪-১ গোলে হারিয়েছে রুবেন আমোরিমের দল।

প্রথমার্ধের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে ইউনাইটেড এগিয়ে যায় ৮ মিনিটেই। ডোরগু বাঁ দিক থেকে দুর্দান্ত এক ক্রস বাড়ান, আর ডেনমার্কের জাতীয় দলের সতীর্থ হজলুন্ড নিখুঁত টাইমিংয়ে মাথা ছুঁইয়ে বল পাঠিয়ে দেন বোর্নমাউথের গোলরক্ষক জর্জ পেত্রোভিচের জালে। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডোরগু নিজেই। মেসন মাউন্টের দ্রুত নেওয়া এক ফ্রি-কিক থেকে বল পেয়ে ডি বক্সে ঢুকে ঠান্ডা মাথায় গোল করেন তরুণ এই ডিফেন্ডার।

বিরতির পর ৫৩ মিনিটে ইউনাইটেডের তৃতীয় গোলটি আসে আমাদ দিয়ালোর পা থেকে। এরপর কোচ আমোরিম একসঙ্গে ৯ জন খেলোয়াড় বদল করে দেন। বদলি হিসেবে মাঠে নামা ১৮ বছর বয়সী ইথান উইলিয়ামস মাত্র দুই মিনিটেই গোল করে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন ইউনাইটেডকে।

ইউনাইটেডের হয়ে গোল করেছেন রাসমুস হজলুন্ড, প্যাট্রিক ডোরগু, আমাদ দিয়ালো এবং তরুণ মিডফিল্ডার ইথান উইলিয়ামস। ম্যাচের শেষদিকে একটি আত্মঘাতী গোল করেছেন ইউনাইটেড ডিফেন্ডার মাতাইস ডি লিট।

একই দিন শিকাগোতেই আরেকটি প্রস্তুতি ম্যাচে এভারটনের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ম্যাচের ১৭ মিনিটে এভারটনকে এগিয়ে দেন ইদ্রিসা গেই। তবে বিরতির ঠিক আগে লুকাস প্যাকেতার গোলে সমতায় ফেরে ওয়েস্ট হ্যাম।

পরাজয়ের পর এভারটন কোচ ডেভিড ময়েস বলেন, ‘এই মুহূর্তে আমি যেসব খেলোয়াড় চাই, তাদের পাচ্ছি না। আমরা জানতাম এখানে ভালো কিছু করা কঠিন হবে। আমাদের দল এখনো পুরোপুরি প্রস্তুত নয়।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার