• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

অটোরিকশায় মিলল ১০ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

গাইবান্ধা প্রতিনিধি    ৩১ জুলাই ২০২৫, ০৪:০১ পি.এম.

পলাশবাড়ী উপজেলায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ১০ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। একইসঙ্গে বিকাশ বাঁসফোর (২০) ও আকাশ মিয়া (২০) নামের দুই মাদককারাবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার দুবলাগাড়ী এলাকায় মেসার্স দিলারা রিফুয়েলিং অ্যান্ড অটোগ্যাস স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোস্তফা জামান।

‎গ্রেফতার হওয়া বিকাশ বাঁসফোর পলাশবাড়ী পৌরসভার কাঠপট্টি এলাকার মৃত কার্তিক বাঁসফোরের ছেলে ও আকাশ মিয়া হায়দার আলীর ছেলে।

অভিযানিক দলটি জানায়, ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। তখন পেছনের সিটের নিচে রাখা একটি পাটের বস্তা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোস্তফা জামান বলেন, গ্রেপ্তার কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মাদককের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার