• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি    ৩১ জুলাই ২০২৫, ০৩:৪৮ পি.এম.

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই কৃষক পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাত ১২ টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পুর্ব জুম্মা পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম ও জাহিদুল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দুটি পরিবারের প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২ টার দিকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট এর মাধ্যমে জাহাঙ্গীর আলমের বাড়ীতে আগুনের সূত্রপাত ঘটে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন।  মুহুর্তের মধ্যে জ্বলতে থাকা আগুন জাহাঙ্গীরের ছোটভাই জাহিদুল ইসলামের বাড়ীতেও ছড়িয়ে পরে। আগুনে ওই দুই পরিবারের ৬ টি টিনের ঘর, আসবাবপত্র, কাপড় চোপড়, বাইসাইকেল, গোয়াল ঘরের ৩টি গরু, ৩টি ছাগল, অর্ধ শতাধিক হাঁস-মুরগি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালানোর পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম আসে। কিন্তু রাস্তা না থাকায় তারা গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেন নি । রাস্তায় গাড়ি রেখে ফায়ার সার্ভিস কর্মীরা পায়ে হেটে ঘটনা স্থলে গেলে ততক্ষণে ওই দুই পরিবারের সবকিছু পুড়ে ছারখার হয়ে যায়। 

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল বলেন, " অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাই। আগুনে পুড়ে পরিবার দুটির প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে বসবাস করছেন। ক্ষয়ক্ষতির তালিকা উপজেলা প্রশাসনের নিকট দাখিল করা হয়েছে।"

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে তিনি অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে শুকনা খাবার সহ সামান্য ত্রাণসামগ্রী দেয়া হয়েছে। তাদের ঘর নির্মাণের জন্য সহায়তা দেয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু