• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বাংলাদেশিদের ফেরানোর প্রস্তুতি লারিজানির মৃত্যুর প্রতিশোধে তেলআবিবে আইআরজিসির বড় হামলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার ব্যাংক খোলা

শ্বশুরবাড়ি থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি    ৩১ জুলাই ২০২৫, ০৩:২৮ পি.এম.
গ্রেপ্তার আলাউদ্দিন বেদন। ছবি : সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় শ্বশুরবাড়িতে লুকিয়ে থেকে নাশকতার চেষ্টা করছিলেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রামে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন আলাউদ্দিন বেদন। তিনি একই এলাকার নুরুল ইসলামের মেয়ের জামাই। ভোরে কালাম হাজীর বাড়ির বাগান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা আরও ১৫-২০ জন সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

গ্রেপ্তার আলাউদ্দিন বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড হরিষপুর গ্রামের বাসিন্দা এবং সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

হাতিয়া থানা পুলিশ জানায়, দেশে অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে আওয়ামী লীগের কিছু সদস্য গোপনে সংগঠিত হচ্ছেন—এমন খবরের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বেদনকে গোপনে অবস্থান করতে দেখা যায় এবং তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, আলাউদ্দিন বেদনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অন্যান্য সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের মাংসের লোভ দেখিয়ে ৭৭ লাখ টাকা আত্মসাৎ
ঈদের মাংসের লোভ দেখিয়ে ৭৭ লাখ টাকা আত্মসাৎ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ