• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

আসন বাড়ছে গাজীপুরে, কমছে বাগেরহাটে

নিজস্ব প্রতিবেদক    ৩০ জুলাই ২০২৫, ০৫:০৮ পি.এম.
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি : সংগৃহীত

ভোটার সংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসে গাজীপুরে একটি আসন বাড়ানোর ও বাগেরহাটে একটি আসন কমানোর সুপারিশ করেছে নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটি।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, ‌–যেসব জেলায় ভোটার বেশি, সেখানে আসন বাড়ানো হচ্ছে; আর যেসব জেলায় ভোটার কম, সেসব জেলায় আসন কমানোর সিদ্ধান্ত হয়েছে। গড় ভোটার সংখ্যা ধরা হয়েছে প্রতি আসনে ৪ লাখ ২০ হাজার ৫০০ জন। এ ভিত্তিতে সবচেয়ে বেশি ভোটার থাকায় গাজীপুরে একটি আসন বাড়ানোর ও তুলনামূলকভাবে কম ভোটার থাকায় বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব করা হয়েছে।

কমিশনার জানান, নির্বাচন কমিশন এখন পর্যন্ত মোট ৩৯টি আসনের সীমানা পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। এই প্রক্রিয়ায় পঞ্চগড়-১ ও ২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১ ও ২, সাতক্ষীরা-৩ ও ৪, শরিয়তপুর-২ ও ৩, ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯, গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬, নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫, সিলেট-১ ও ৩, কুমিল্লা-১, ২, ১০ ও ১১, নোয়াখালী-১, ২, ৪, ৫, চট্টগ্রাম-৭ ও ৮, বাগেরহাট-২ ও ৩ এবং খুলনার (আগের মতোই) আসনগুলোতে সীমা পরিবর্তনের প্রস্তাব এসেছে।

তবে যদি কোনো ব্যক্তি বা দল এই সীমা পুনর্বিন্যাসের বিষয়ে আপত্তি তোলে, তাহলে তা ১০ আগস্টের মধ্যে নিষ্পত্তি করে চূড়ান্ত আদেশ দেবে কমিশন।

তিনি আরও জানান, সংবিধানের ১১৯ থেকে ১২৪ ধারা অনুযায়ী জাতীয় সংসদের সীমানা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের। এ দায়িত্ব পালনে একটি বিশেষজ্ঞ টিম গঠন করা হয় এবং ২০২২ সালের জনশুমারির নির্দিষ্ট কিছু তথ্য এতে বিবেচনায় নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল