• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

কুমারখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

   ২৯ জুলাই ২০২৫, ০৬:৪৮ পি.এম.

কুষ্টিয়ার কুমারখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া ও কুমারখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
"দেশপ্রেম এবং মূল্যবোধের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে, অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ ও দুর্নীতিই সমাজ ও দেশের উন্নয়নে  প্রধান বাধা" প্রতিপাদ্য বিষয়ের আলোকে উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিক দল প্রতিযোগীতায় অংশ নেয়।

চুড়ান্ত প্রতিযোগিতায় কুমারখালী সরকারি বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন ও সোন্দাহ- নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয় দল রানাসআপ হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় সোন্দাহ - নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাদিয়া খাতুন।  বিতর্ক প্রতিযোগিতা শেষে কুমারখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: আব্দুর রফিক বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক নীল কমল পাল। এ সময় উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ সহকারী পরিচালক মো: সায়েদুর রহমান, দুপ্রক'র সাবেক সভাপতি আকরাম হোসেন,  সদস্য ইশরাত জাহান ও আব্দুল গাফফার প্রমুখ।

আলোচনা শেষে বিজয়ী ও রানার্সআপ  দল সহ অংশগ্রহনকারী প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের  মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।এ বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ফজলুর রহমান ও বিচারকের দায়িত্বে ছিলেন,  একাডেমিক সুপারভাইজার মো: আতিকুজ্জামান,  আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জি এম মাহবুব, কবি ও নাট্যকার লিটন আব্বাস। 

দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আব্দুর রহমানের সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতার সার্বিক তত্বাবধানে ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাবীব চৌহান।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার