• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

রাঙ্গাবালীতে ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি    ২৯ জুলাই ২০২৫, ০৬:০৮ পি.এম.

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক কেজি ৬০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া নারীর নাম তাসলিমা বেগম (৩৭)। তিনি উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের বাসিন্দা বেল্লাল দালালের স্ত্রী।

পুলিশ জানায়, তাদের স্বামী-স্ত্রী দুইজনের বিরুদ্ধেই এলাকায় মাদক বেচাকেনার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে অবস্থিত তাসলিমা-বেল্লাল দম্পতির বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানকালে ব্যাগভর্তি গাঁজা নিয়ে দৌঁড়ে পালানোর সময় হাতেনাতে তাসলিমাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে এক কেজি ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।  

এ বিষয়টি নিশ্চিত করে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, গাঁজাসহ গ্রেফতার  নারী তাসলিমা ও তার পলাতক স্বামী বেল্লালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাসলিমাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু