• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

হাসিনা এখনও প্রতিশোধপরায়ণ: আসিফ নজরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৯ জুলাই ২০২৫, ০২:৪০ পি.এম.
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি-সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনার অডিগুলোতে এখনো প্রতিশোধপরায়ণ মনোভাব প্রকাশ পায়। এত বড় গণহত্যা হয়েছে, অথচ শেখ হাসিনার বিন্দুমাত্র অনুশোচনা নেই। মহাখুনি হাসিনার অডিওগুলো শুনলে দেখবেন এখনও সে প্রতিশোধপরায়ণ। মঙ্গলবার জুলাই হত্যাযজ্ঞের বিচার বিষয়ে আলোচনা-তথ্য প্রদর্শনীতে তিনি এ কথা বলেন।
 
আইন উপদেষ্টা বলেন, ‘যুদ্ধক্ষেত্রেও একজন যদি গুলি খেয়ে পড়ে থাকে, চিকিৎসা না করান, সেটি অপরাধ। ১৯৭১ সালে পাকিস্তানও হয়তো এত অপরাধ করেনি। ওইটা তো অন্য দেশের বাহিনী, ’৭১- সালে লাশ পুড়িয়ে ফেলেছে এ রকম নৃশংসতা অন্তত দেখিনি।’

অনেক ব্যর্থতা আছে কিন্তু চেষ্টার কমতি নেই জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ব্যর্থতা, অজ্ঞতা আমাদেরও আছে। আপনাদের মতো আমারও মন কাঁদে। তিনি বলেন, ‘যে প্রক্রিয়ায় বিচার এগোচ্ছো ইনশাআল্লাহ বিচার আপনারা পাবেন। এমন একটা ফাউন্ডেশন আমরা রেখে যাবো, অন্য সরকার এসে পরিবর্তন করতে পারবে না।’ 
 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রেগুলার আপডেট দিচ্ছেন জানিয়ে আসিফ নজরুল বলেন, তাজুলের দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। হাজার কোটি টাকা দিয়েও তাজুলকে কেনা যাবে না। সে রাত ২টা পর্যন্ত কাজ করে, একটা এভিডেন্স পেলে দৌড়িয়ে এসে বলে, ‘স্যার ওমুক জিনিসটা পেয়েছি!’

ভিওডি বাংলা/ এমপি
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক