• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

মাদারীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি    ২৯ জুলাই ২০২৫, ১২:১৫ পি.এম.
মাদারীপুরে যুবলীগ নেতা সালাউদ্দিন খান । ছবি : সংগৃহিত

পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর মামলায় মাদারীপুর সদর উপজেলা যুবলীগের সদস্য ও ধুরাইল ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৮ জুলাই) বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে সকালে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত- সালাউদ্দিন সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের আক্কেল খানের ছেলে।

পুলিশ জানায়, এ বছরের ফেব্রুয়ারি মাসে মাদারীপুর পৌরসভার থানতলী এলাকায় পুলিশের গাড়িতে হামলা করে ভাঙচুর করে বিক্ষুদ্ধরা। এ ঘটনায় তৎকালীন পুলিশ উপ-পরিদর্শক জাওয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সালাউদ্দিন খানকেও আসামি করা হয়। 

সোমবার সকালে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে মাদারীপুর আদালতে পাঠানো হলে তাকে জেলহাজতে পাঠানো নির্দেশ দেয় বিচারক। তাকে মাদারীপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, গ্রেপ্তারকৃত সালাউদ্দিন দীর্ঘ দিন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সে ধুরাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য।

এ ব্যপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মহসীন হোসেন সাংবাদিকদের জানান, সালাউদ্দিন একটি মামলার আসামি থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে। আদালতে পাঠানো হলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

ভিওডি বাংলা/এস এম রাসেল/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু