• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

যুদ্ধবিরতিতে যাচ্ছে থাইল্যান্ড-কম্বোডিয়া

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ জুলাই ২০২৫, ০৬:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী থাইল্যান্ড ও কম্বোডিয়া। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বরাতে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

আনোয়ার ইব্রাহিম জানান, থাইল্যান্ড ও কম্বোডিয়া সোমবার মধ্যরাত থেকে নিঃশর্ত যুদ্ধবিরতিতে যাচ্ছে।

মালয়েশিয়ার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে আলোচনার পর তিনি বলেন, 'কম্বোডিয়া ও থাইল্যান্ড একটি সমঝোতায় পৌঁছেছে। ২৮ জুলাই রাত ১২টা থেকে তাৎক্ষণিক নিঃশর্ত যুদ্ধবিরতি হবে।'

বিতর্কিত সীমান্ত এলাকায় গত বৃহস্পতিবার থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিমান, ট্যাংক ও পদাতিক সেনাদের হামলা-পাল্টা হামলা শুরু হয়।

থাইল্যান্ড জানিয়েছে, চার দিনের সংঘর্ষে ৮ সেনা ও ১৩ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। অপরদিকে, কম্বোডিয়া ৮ বেসামরিক মানুষ ও ৫ সেনা নিহতের তথ্য নিশ্চিত করেছে।

এই সংঘাত থাইল্যান্ডের সীমান্ত এলাকা থেকে এক লাখ ৩৮ হাজার মানুষ ও কম্বোডিয়ার সীমান্ত থেকে ৮০ হাজারেরও বেশি মানুষকে বাড়ি ছেড়ে পালাতে বাধ্য করেছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক