• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

   ৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ পি.এম.

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে পুলিশ কমিশনারের সঙ্গে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের অফিস অব লিগ্যাল অ্যাটাশের এফবিআই অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে রবার্ট জে ক্যামেরুন ও পুলিশ লিয়াজোঁ স্পেশালিস্ট মুহাম্মদ আমিনুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও এফবিআইর মধ্যে পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে উভয় পক্ষের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করা হয়।

এ ছাড়াও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে করণীয় নির্ধারণ করা, সিটিটিসি কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি, সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম ও ট্রান্সন্যাশনাল ক্রাইমের মতো অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা ও পেশাগত মানোন্নয়নে একে অপরকে সহযোগিতা প্রদান করার বিষয়ে আলোচনা হয়।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নূর আলীর অর্থপাচারের হাতিয়ার বোরাক রিয়েল এস্টেট
নূর আলীর অর্থপাচারের হাতিয়ার বোরাক রিয়েল এস্টেট
জ্বালানির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই : বাণিজ্যমন্ত্রী
জ্বালানির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই : বাণিজ্যমন্ত্রী
ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু