• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সৈয়দ মাহবুব মোর্শেদের আদর্শেই ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রশাসক আবদুস সালাম শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতুর পরিকল্পনা মেয়েদের শিক্ষা নিশ্চিতে বহুমুখী কার্যক্রম অব্যাহত থাকবে আন্তঃনগর ট্রেনের ৮০ শতাংশ রেক বদল, যুক্ত হয়েছে নতুন কোচ: রেলমন্ত্রী সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাস ইরানের হামলায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র জঙ্গি হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত এপ্রিলের ২৫ দিনেই ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স

রাজবাড়ীতে চাঁদাবাজী মামলায় বোতল রানা গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি    ২৮ জুলাই ২০২৫, ১২:৩০ এ.এম.

 রাজবাড়ীতে চাঁদাবাজী মামলার আসামী মোঃ রানা মিয়া ওরফে বোতল রানা (২৫) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রানা জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের নিয়মিত শেখের ছেলে।

রোববার (২৭ জুলাই) বিকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, রাজবাড়ী সদর উপজেলার কাজীবাধা গ্রামের মৃত আহম্মদ আলী শেখের ছেলে সিদ্দিক শেখ (৪৫)এর নিকট  পুড়া পলাশ, খুর মানিক, বোতল রানা, কুটি বিশ্বাস, লাবলুসহ অজ্ঞাতনামা ৪-৫ জন চাঁদাদাবী করে। চাঁদা না দেওয়ায় গত ১৪ জুলাই দুপুর দেড় টার সময় রাজবাড়ী সদর হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর সিদ্দিক শেখকে চাপাতি ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে উপুযপরি আঘাত করে। এতে হাত, পা সহ শরীরের বিভ্ন্নি স্থান কাটা রক্তাক্ত গুরুতর জখম করে।

পরে এ বিষয়ে রাজাবড়ী সদর থানায় গত ১৫ জুলাই মামলা দায়ের হয়। মামলার দায়েরের পর রাজবাড়ী সদর থানা পুলিশ ও রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আসামী গ্রেপ্তারের লক্ষ্যে গত শনিবার (২৬ জুলাই) দুপুর ২টার সময় গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার দেখানো মতে মারামারির কাজে ব্যবহৃত লোহার রড উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

তিনি আরও বলেন, মামলার গ্রেপ্তারকৃত আসামী বোতল রানা সহ মোট ৫ জন আসামীর মধ্যে ৩ জন এবং তদন্তে প্রাপ্ত ১ জনসহ ৪ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রবিবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

ভিওডি বাংলা/কামাল হোসেন/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, প্রধান আসামি বিএনপি নেতা গ্রেপ্তার
কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, প্রধান আসামি বিএনপি নেতা গ্রেপ্তার
ইউএনওর ওপর হামলা, ৩০০ জনের বিরুদ্ধে মামলা
ইউএনওর ওপর হামলা, ৩০০ জনের বিরুদ্ধে মামলা
বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত
বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত