• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

একজনকে ওএসডি

পুলিশের ঊর্ধ্বতন ১৯ কর্মকর্তাকে বদলি

   ২৭ জুলাই ২০২৫, ১০:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৯ কর্মকর্তাকে বদলি ও একজনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। রোববার (২৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে এতে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলাম ও মো. আবুল কালাম আযাদকে (এসপিবিএন-১ ঢাকার অধিনায়ক) ডিএমপিতে বদলি করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, মিরপুরে অবস্থিত পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহাম্মদ তারিককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

ওই প্রজ্ঞাপনে আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা হলেন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহানকে পুলিশ অধিদপ্তরে, আরএমপির অতিরিক্ত কমিশনার সফিজুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জে, সিআইডির অতিরিক্ত ডিআইজি এস এম আশরাফুজ্জামানকে সারদার পুলিশ একাডেমিতে, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সারদার পুলিশ একাডেমিতে, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. আজিজুল ইসলামকে পুলিশ অধিদপ্তরে, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে, সিলেট অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. শহিদ উল্লাহকে নৌ-পুলিশে, শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. সাইফুল হককে রেলওয়ে পুলিশে, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানকে ডিএমপিতে, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে হাইওয়ে পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে ডিএমপিতে, টাঙ্গাইল পিটিসির পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়াকে সিআইডিতে, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে সিএমপিতে, কেএমপির উপপুলিশ কমিশনার মো. আবু তারেককে সিআইডিতে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জহুরুল হককে পিবিআইতে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম মনিরুল ইসলামকে পিবিআইতে এবং ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ফাল্গুনী নন্দীকে এপিবিএনে বদলি করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী