• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

রাজাপুর

বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

ঝালকাঠি প্রতিনিধি    ২৭ জুলাই ২০২৫, ০৬:৪৩ পি.এম.
বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা । ছবি : সংগৃহিত

ঝালকাঠির রাজাপুরে বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয় ও বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পরিষদ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জুলাই) দুপুরে বিদ্যালয় দুটির হলরুমে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ ও রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পরিষদের সভাপতি ফারহানা জাহান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাহাউদ্দিন এবং বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি অ্যাড. তালুকদার আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি মো. জাহিদুল ইসলাম, নবগঠিত কমিটির সভাপতি ফারহানা জাহান, রাজাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ, বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাহাউদ্দিনসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও বিভিন্ন গঠনমূলক দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বিদ্যালয় দুটির সার্বিক উন্নয়নে নবগঠিত পরিচালনা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন সভাপতি ফারহানা জাহান।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/মোঃ মাহিন খান/এম  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার