• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

ছক্কার বৃষ্টি নামাতে বিশেষজ্ঞ কোচ আনছে বিসিবি

স্পোর্টস ডেস্ক    ২৭ জুলাই ২০২৫, ০২:৩৯ পি.এম.

টি-টোয়েন্টি ক্রিকেটে আধিপত্য বিস্তার করতে হলে লাগামছাড়া ব্যাটিংই হতে পারে বড় অস্ত্র। সে লক্ষ্যেই এবার বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।ছক্কার বৃষ্টি নামাতে  বিদেশি পাওয়ার-হিটিং বিশেষজ্ঞ জুলিয়ান উডকে আনছে বিসিবি, যিনি আগামী আগস্টে তিন সপ্তাহের জন্য কাজ করবেন জাতীয় দলের ব্যাটারদের সঙ্গে।

আগামী ৬ আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ প্রস্তুতি ক্যাম্প। সেই ক্যাম্পেই কাজ শুরু করবেন জুলিয়ান উড। তার উপস্থিতিতে টেকনিক্যাল ব্যাটিং নয়, মূল ফোকাস থাকবে—কীভাবে বল বাউন্ডারি ও ছক্কায় পরিণত করা যায়, কীভাবে শক্তি উৎপাদন ও ব্যবহার করা যায়।

উড এর আগেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে কাজ করেছেন। এবার জাতীয় দলের জন্য তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বিসিবি।

‘আমরা আশা করছি তিনি ক্যাম্প শুরুর আগেই চলে আসবেন,’ জানান বিসিবির এক শীর্ষ কর্মকর্তা।

‘বাংলাদেশে প্রতিভার অভাব নেই। কিন্তু এখনকার ক্রিকেটে শুধু প্রতিভা নয়, সেটা ব্যবহার করে স্কোরবোর্ডে দ্রুত রান যোগ করাটাই আসল। আমি ক্রিকেটারদের শেখাব কীভাবে নিজের শক্তিকে কাজে লাগাতে হয়,’ বলেন উড।

‘তিন সপ্তাহের এই ক্যাম্প নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। কয়েক বছর ধরেই বিসিবির সঙ্গে আলাপ হচ্ছিল, এবার বাস্তবায়ন হচ্ছে—খুশি আমি,’ বলেন তিনি।

শুধু ব্যাটিং কোচেই থেমে নেই বিসিবির পরিকল্পনা। ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা বাড়াতে একজন স্পোর্টস সাইকোলজিস্ট নিয়োগ দেওয়ার পরিকল্পনাও চলছে। প্রাথমিকভাবে আলোচনায় রয়েছেন ডেভিড স্কট, যিনি আগেও হাই পারফরম্যান্স ইউনিটে কাজ করেছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার