• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

২১ আগস্ট গ্রেনেড হামলা

তারেক রহমান-বাবরের খালাসের আপিল শুনানি আজ

  আদালত প্রতিবেদক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৫, ১০:৪০ এ.এম.
শেয়ার করুন 0
তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর। ছবি : সংগৃহীত
তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর। ছবি : সংগৃহীত

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার মামলায় বিএনপি নেতা তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আজ (রোববার, ২৭ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এই আপিলের শুনানি তালিকাভুক্ত রয়েছে। এর আগে ১৭ জুলাই শুনানি শুরু হয় এবং পরে তা ২৪ জুলাইয়ের জন্য মুলতবি করা হয়। তবে ওইদিন শুনানি না হওয়ায় আজ ফের শুনানির দিন ধার্য হয়।

গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট থেকে দুইটি পৃথক মামলায়—হত্যা ও বিস্ফোরক মামলায়—তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ অন্যান্য আসামিদের খালাস দেওয়া হয়। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই রায় দেন।

পরবর্তীতে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে এবং আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ গত ১ জুন সেই আবেদন মঞ্জুর করে। আজকের শুনানি সেই আপিলের ধারাবাহিক অংশ।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের ২৪ জন নেতাকর্মী নিহত হন এবং আহত হন শতাধিক। প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বামীর আমৃত্যু কারাদণ্ড যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ছবি: সংগৃহীত
বগুড়ায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মামলা