• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বেতাগীর কাবিল আকন খাল কচুরিপানায় বন্ধ ভোগান্তিতে এলাকাবাসী

বরগুনা প্রতিনিধি    ২৬ জুলাই ২০২৫, ১০:৫৭ পি.এম.

 বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ কাবিল আকন খাল বর্তমানে ঘন কচুরিপানায় ভরাট হয়ে সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে খালটির স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে, যার ফলে কৃষিকাজ, সেচ, মাছ ধরা এবং নৌ-যাতায়াতে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

স্থানীয় কৃষকেরা জানিয়েছেন, খালে পানি চলাচল না থাকায় জমিতে সেচ দেওয়া যাচ্ছে না। অল্প বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, বাড়ছে প্লাবনের আশঙ্কা। এছাড়া কচুরিপানার নিচে বিষাক্ত সাপসহ নানা ক্ষতিকর প্রাণীর বসবাস গড়ে ওঠায় শিশু ও পথচারীরা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছেন।

বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব বলেন, দীর্ঘ বছর ধরে কচুরিপানায় খালটি বন্ধ হয়ে আছে। স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী পেশাজীবী শ্রমিকদের চরম ভোগান্তিতে প্রতিদিনই পড়তে হচ্ছে। এখনো পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কিংবা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বেতাগীর কাবিল আকন খাল কচুরিপানা দ্রুত অপসারণ ও খালের নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা মো. নান্না তালুকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা বছরের পর বছর ধরে এই সমস্যায় ভুগছি। কচুরিপানা না সরালে কৃষি, যোগাযোগ এবং সাধারণ জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হবে। আমরা শান্তিতে বাঁচতে চাই।

হোসনাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য মো. বজলুর রহমান বলেন, বিগত কয়েক বছর ধরে খালটি কচুরিপানায় পূর্ণ হয়ে আছে। কৃষকেরা সময়মতো জমিতে সেচ দিতে পারছেন না। সাধারণ মানুষ প্রতিদিন দুর্ভোগের মুখে পড়ছেন।

এ বিষয়ে বেতাগী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল শিকদার বলেন, খালের কচুরিপানা অপসারণের বিষয়ে অচিরেই প্রয়োজনীয় আলোচনা করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের জনদুর্ভোগ লাঘবে বিষয়টিকে অগ্রাধিকার গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার