• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

বসতঘর ভাঙংচুর লুটপাট ও কটকেল বিস্ফোরণ

মাদারীপুরে দু"গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া আহত ৫

মাদারীপুর প্রতিনিধি    ২৬ জুলাই ২০২৫, ১০:৪৪ পি.এম.

মাদারীপুর জেলার কালকিনি থানাধীন আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের শরীফ গ্রুপের সঙ্গে মাদারীপুর সদর থানাধীন ঝাউদি ইউনিয়নের কালাইমারা গ্রামের কাজী গ্রুপের ভিতর আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে শনিবার (২৬ জুলাই) বিকাল ৪:০০ ঘটিকার দিকে দেলোয়ার হাওলাদার এর সাথে সংঘর্ষে মুক্তার মোল্লাসহ উভয়ের ৪/৫ জন সহযোগে দক্ষিণ কানাইপুর তালভিটায় মারধরে গুরুতর জখম হওয়ার ঘটনা ঘটেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী দেলোয়ার হাওলাদারের দলবল ও দেলোয়ার শরীফ মেম্বারের দলবল একত্রিত হয়ে দেশীয় অস্ত্র সহযোগে প্রতিপক্ষ মুক্তার মোল্লার গ্রুপ ও কাজী গ্রুপের সাথে সংঘাতের জন্য দাসের ব্রিজের কাছাকাছি সড়কে অবস্থান নেয় ও ককটেল ফোটায়। ফলশ্রুতিতে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

পুলিশের উপস্থিতি ও তৎপরতায় দ্রুতই দুই পক্ষ ছত্রভঙ্গ হয়ে চলে গেলেও বিকাল পুনরায় ঝাউদি ইউনিয়নের প্রভাবশালী আবুল চেয়ারম্যান ও আলীনগরের টুমচর, দক্ষিণ কানাইপুর হতে দলবল ও দেশীয় অস্ত্র জড়ো করে কালিগঞ্জ বাজার ও আলীনগরে হামলা করে। 

এ সময় তারা আনুমানিক ৫০ টি ককটেল ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং কালীগঞ্জ বাজার সংলগ্ন মিলন চেয়ারম্যান গ্রুপের কামরুল হাসান সরদার ও কামাল হোসেন সরদার, জসিম সরদার এর বাড়িঘর ভাঙচুর করে ও ভুক্তভোগীদের দেওয়া তথ্য মতে আনুমানিক ৭ ভরি স্বর্ন ও ১৫ লাখ টাকার মতো লুট করে। এছাড়া ব্যবসায়ী রানা সরদার এর দোকানের ফ্রিজ ভাঙ্গচুর করে।

হামলাকারীরা ফেরার সময় শরীফ গ্রুপের দেলোয়ার শরীফ মেম্বারের বাড়িতেও হামলা করে ভাঙ্গচুর চালায় বলে জানা গেছে।

এসময়ে পুলিশের উপস্থিতি ও তৎপরতায় হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

ভিওডি বাংলা/এস এম রাসেল/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার