• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

পিআর পদ্ধতিতে আমাদের সমর্থন নেই: মুশফিকুর রহমান

   ২৫ জুলাই ২০২৫, ০৪:১৯ পি.এম.

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক সচিব,সাবেক বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ,আলহাজ্ব মুশফিকুর রহমান বলেছেন, ‘বিএনপি পিআর পদ্ধতি মানে না, এটা সম্ভবপর নয়। কারণ, পিআর পদ্ধতিতে সরকার গঠন করলে সেটি কোনোদিন স্ট্যাবল হবে না।’ 

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সুপার মার্কেট চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মুশফিকুর রহমান বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী যে বড় দেশ আছে, তারা আমাদের মঙ্গল কামনা করে না। আমাদের মঙ্গল আমাদের নিজেদেরই চাইতে হবে। সেই মঙ্গল আসবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে।’ 

তিনি বলেন, যে যত চেষ্টাই করুক, নির্বাচন ছাড়া আমাদের দেশের সমস্যা দূর হবে না।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও কসবা পৌরসভার সাবেক মেয়র, মো. ইলিয়াসের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন, জেলা বিএনপির সিনিয়র সদস্য , আলহাজ্ব খন্দকার বিল্লাল হোসেনসহ আরো অনেকে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার