• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তুরস্কে কিডনি চিকিৎসার নামে ভয়ংকর প্রতারণা, গ্রেপ্তার ৫ নতুন সংসদে ১১ সদস্যের কমিটি গঠন, দায়িত্বে যারা বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১২ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলো আওয়ামী লীগ: সংসদে রাষ্ট্রপতি ইরানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণ বয়কট করল, অভিযোগ তিনটি খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল

মাদারীপুরে যৌথবাহিনী অভিযানে দেশি-বিদেশি অস্ত্র ও নারীসহ আটক ৬

মাদারীপুর প্রতিনিধি    ২৫ জুলাই ২০২৫, ০২:৩২ পি.এম.

মাদারীপুরে বিপুল পরিমান দেশি-বিদেশি অস্ত্র ও নারীসহ ৬ জনকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার ভোরে সদর উপজেলার শিরখাঁড়া ইউনিয়নের ঘুনসি গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ঘুনসি গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে কালাম মাতুব্বর (৫৩), একই গ্রামের মৃত আব্দুল করিম মাতুব্বরের ছেলে মিলন মাতুব্বর (৫৪), শাহ আলম মাতুব্বর ছেলে মনু মাতুব্বর (৫০), কালাম মাতুব্বরের স্ত্রী লাকি বেগম (৪৫), মফিজ মাতুব্বরের স্ত্রী পারুল বেগম (৪৫) ও শিহাব মাতুব্বরের স্ত্রী খাদিজা আক্তার (২৩)।

শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক জানান, ওই গ্রামের কয়েকটি বসতবাড়িতে বিপুল পরিমান দেশি-বিদেশি অস্ত্র মজুদ রাখা আছে এমন খবরে সেখানে অভিযানে যায় সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশ। পরে তল্লাসি চালিয়ে থেকে ১টি পিস্তল, একটি ইয়ার গান, ১টি ম্যাগাজিন, একটি কাটা রাইফেল, ১২৫ রাউন্ড গুলি ও বিপুল পরিমান দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ করা হয় ৫টি মোবাইল ফোন ও ল্যাব। আটক করা হয় তিন নারীসহ ৬ জনকে। পরে তাদের সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

অপারধমূলক কর্মকান্ডে এই অস্ত্র ব্যবহার করা হতো বলেও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে নিয়মিত এই অভিযান চলবে বলেও জানান সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক।
সট: মেজর কাজী ফয়সাল ফারুক, বাংলাদেশ সেনাবাহিনী, মাদারীপুর ক্যাম্প।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত