• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে: আদালতে বিচারক

   ২৫ জুলাই ২০২৫, ১০:৩৯ এ.এম.
ছবি: সংগৃহীত

আদালত প্রতিবেদক

বাংলাদেশ সচিবালয়ে ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার চার শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম শুনানি শেষে এ আদেশ দেন। গ্রেপ্তার চারজন হলেন—আশিকুর রহমান তানভীর, জেফরী অভিষেক সিকদার, আবু সুফিয়ান ও মো. শাকিল মিয়া।

আসামিদের পক্ষে আইনজীবীরা তাদের ছাত্র পরিচয় ও পরীক্ষার বিষয় উল্লেখ করে জামিনের আবেদন করলেও বিচারক তা নামঞ্জুর করেন। শুনানিতে বিচারক মন্তব্য করেন, –বাংলাদেশটারই কোনো লাইফ নেই, পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে।

আসামিপক্ষের আইনজীবীরা বলেন, অভিযুক্তরা আবেগপ্রবণ হয়ে সচিবালয়ে গিয়েছিল, কারো পরীক্ষা রয়েছে সামনে। কেউ কেউ সচিবালয়ের ভেতরেই ঢোকেনি বলে দাবি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে বলা হয়, আসামিরা রাজনৈতিক উদ্দেশ্যে সচিবালয়ে ঢুকে ভাঙচুর করে, যারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে।

বিচারক আরও বলেন, –এই দেশের ১২ আনা শেষ। এত গোল্ডেন এ-প্লাস দিয়েও কোনো লাভ নেই যদি জীবনটাই শেষ হয়ে যায়।

বিচারক পরে চার শিক্ষার্থীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি