• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ফুটবল খেলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উপজেলা পরিষদের গেইট ভাঙচুর

মাদারীপুর প্রতিনিধি    ২৪ জুলাই ২০২৫, ০৪:১৬ পি.এম.
রাজৈর উপজেলা পরিষদের গেইট । ছবি : সংগৃহিত

মাদারীপুরের রাজৈরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রাজৈর উপজেলা পরিষদের প্রধান গেইট ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায়  রাজৈর উপজেলার মজুমদার কান্দি ও পশ্চিম রাজৈর দুই গ্রামের কিশোরদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন যাবত রাজৈর উপজেলা পরিষদ এলাকায় সাব-রেজিস্ট্রার অফিসের সামনে হেলিপোর্ট মাঠে ফুটবল টুর্নামেন্টের খেলা চলে আসছে। বুধবার বিকালে ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করে মজুমদার কান্দি ও পশ্চিম রাজৈর গ্রামের দুই দল কিশোর। খেলার মধ্যে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
 
এ সময় রাজৈর উপজেলা পরিষদের প্রধান গেইট দিয়ে পালানোর সময় গেইটের একটা পার্ট ভেঙে ফেলা হয়। এরপরই দ্রুত স্থান ত্যাগ করে দুই গ্রুপের লোকজন। সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হন। আহতরা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে উপজেলা পরিষদের প্রধান গেইটসহ ঘটনাস্থল পরিদর্শন করেছে রাজৈর থানার পুলিশ।
 
তবে বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও পরবর্তীতে ব্যাপক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
 
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক জানান, সিসিটিভির ভিডিও দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ঈদুল ফিতর উপলক্ষে আতসবাজি ফোটানোকে কেন্দ্র করে রাজৈর উপজেলার বদরপাশা ও পশ্চিম রাজৈর দুই গ্রামের মধ্যে টানা ৩ দিনব্যাপী ব্যাপক সংঘর্ষ হয়।
 
এসময় পশ্চিম রাজৈর গ্রামের পক্ষ নিয়ে বদরপাশা গ্রামের বিপক্ষে সংঘর্ষে অংশ নেয় মজুমদার কান্দি গ্রামও। এতে অন্তত ৩০টি দোকান ভাঙচুর করা হয়। আহত হয় পুলিশসহ অন্তত অর্ধশত মানুষ। পরে ১৪৪ ধারা জারি করে পরিস্থিতি শান্ত করে প্রশাসন।
 
ভিওডি বাংলা/এস এম রাসেল/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু