• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি

টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে লংমার্চ

ফেনী প্রতিনিধি    ২৩ জুলাই ২০২৫, ০৩:২৬ পি.এম.
টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে লংমার্চ (পদযাত্রা)। ছবি: ভিওডি বাংলা

ফেনীতে প্রজন্মভিত্তিক টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড অভিমুখে লংমার্চ (পদযাত্রা) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মহিপাল পানি উন্নয়ন বোর্ড অভিমুখে এ লংমার্চ অনুষ্ঠিত হয়।

পদযাত্রায় অংশ নেন ফেনী জেলা স্বেচ্ছাসেবী সহ সর্বস্তরের সাধারণ মানুষ। পদযাত্রাটি মহিপাল পানি উন্নয়ন বোর্ডের সামনে গিয়ে অবস্থান করে।  সংক্ষীপ্ত বক্তব্যে তারা বলেন, আমরা আর বন্যার পানিতে মরতে চাই না। আমরা টেকসই বাঁধ চাই। এরই মধ্যে আমাদের হাজার হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারকে বলব দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে ক্ষতিপূরণ দিয়ে সহযোগিতা করুন এবং সেনাবাহিনীর মাধ্যমে টেকসহ বাঁধ নির্মাণ করুন।

আমরা আর চিড়া মুড়ি চাই না। আমাদের এগুলোর দরকার নাই। আমরা টেকসই বাঁধ চাই। টেকসই বাঁধ দিয়ে আমাদেরকে বন্যা থেকে বাঁচান। একটু বৃষ্টি হলে বা আকাশ কালো হয়ে মেঘ করলে আমরা আতঙ্কের মধ্যে থাকি কখন বৃষ্টি হয়, কখন আমাদের সবকিছু বানের পানি ভেঙে নিয়ে যায়। দয়া করে আমাদেরকে আর আতঙ্কের মধ্যে রাখবেন না, আমাদের বাঁচান।

এ সময় বিক্ষোভকারীরা আট দফা দাবি তুলে ধরেন।

দফাগুলো হলো—টেকসই ও প্রজন্ম ভিত্তিক বাঁধ নির্মাণ, বাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীকে প্রদান, নদীশাসন ও অবৈধ বালু উত্তোলন রোধ, মুসাপুর ক্লোজার ও তৎসংশ্লিষ্ট এলাকায় বাঁধের রক্ষণাবেক্ষণ, খাল খনন ও খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করণ, ফেনী শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, দুর্যোগ প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহ নিশ্চিতকরণ এবং ২০২৪ এর বন্যায় সরকার ঘোষিত পুনর্বাসন প্রকল্পের প্রতিবেদন ও ব্যবসা, বাড়িঘর, ফসল, গবাদি পশু, মুরগি, মৎস্য খামারের সঠিক তথ্য প্রকাশ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিতকরণ।

দাবী পূরণ না হলে পরবর্তীতে আমরা কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত। এবং অচিরেই ফেনীতে টেকসই বাদ নির্মাণ না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের ঘোষণা দেন পদযাত্রা কারীরা।

পরে পানি উন্নয়ন র্বোডের নির্বাহী প্রকৌশলী ও জেলা প্রশাসক বরাবর ওই আট দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।

ভিওডি বাংলা/ জেআ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার