• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

রাজশাহী পুঠিয়ায় এক পায়ে স্বপ্নের পথে হাঁটছেন সোনিয়া

রাজশাহী ব্যুরো    ২৩ জুলাই ২০২৫, ০২:৫৯ পি.এম.
সোনিয়া খাতুন ও তার পরিবার

‘মা মাটি কাটার কাজ করেন। ছোট ভাই রাজমিস্ত্রির জোগালে। আব্বুর মাথায় সমস্যা। পথে পথে ঘোরেন। আমি এক পায়ে লাফিয়ে লাফিয়ে হাঁটি। কষ্ট হয়, তারপরও হাঁটি। হেঁটেই কলেজে যাই, প্রাইভেট পড়াই। উপায় নেই। এনজিও থেকে ঋণ নিয়ে কৃত্রিম পা কিনেছিলাম। নষ্ট হয়ে গেছে। আমার একটা পা আর চাকরি দরকার। চাকরি পেলে মাকে কাজ করতে দেব না।’

কথাগুলো বলছিলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের সোনিয়া খাতুন। সোনিয়াদের কোনো জমি নেই। অন্যের জমিতে টিনের চালা করে বসবাস করেন। আগে নিজেদের বাড়ি ছিল। দুর্ঘটনার পর সেই বাড়িটি বিক্রি করে চিকিৎসা করা হয়েছে। অভাব অনটনের মধ্যেও চোখে তাঁর স্বপ্ন, সাহস আর আত্মবিশ্বাস।

সোনিয়া পুঠিয়ার ধোপাপাড়া বালিকা বিদ্যালয় থেকে এসএসসি, পুঠিয়া লস্করপুর ডিগ্রি কলেজ থেকে (বিএম) এইচএসসি পাস করেন। বর্তমানে ধোপাপাড়া মেমোরিয়াল ডিগ্রি কলেজে সম্মান (বিএ) দ্বিতীয় বর্ষে পড়ছেন। ইচ্ছে শিক্ষক হবেন। স্বপ্নের পথে বড় বাধা পা। এক লাখ টাকার অনুদান আর এনজিও থেকে ৭৫ হাজার টাকা ঋণ নিয়ে ২০২০ সালে একটি পা বানিয়েছিলেন। বেশিদিন টেকেনি।

২০০৩ সালে সোনিয়ার জন্ম। দুই বছর বয়সে মা আর চাচির সঙ্গে যাচ্ছিলেন নওগাঁয় ফুফুর বাড়িতে। সোনিয়া ছিলেন চাচি মমতাজ বেগমের কোলে। কিছুটা দূরে বড় বোন মর্জিনাকে নিয়ে আসছিলেন মা রহিমা বেগম। হঠাৎ পেছন থেকে একটি ট্রেন এসে চাপা দেয় মমতাজ বেগম ও সোনিয়াকে। ঘটনাস্থলেই মারা যান মমতাজ বেগম। কাটা পড়ে সোনিয়ার ডান পা ও হাতের কয়েকটি আঙুল।

এ দৃশ্য দেখে অচেতন হয়ে পড়েন মা রহিমা বেগম। সোনিয়াকে নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। মাকে অচেতন অবস্থায় নেওয়া হয় সদর হাসপাতালে। তাদের দুর্ঘটনার খবর পেয়ে মানসিক ভারসাম্য হারান বাবা মজিবুর শেখ। এখন তিনি পথে পথে ঘুরে বেড়ান। পুরো পরিবারের দায়িত্ব রহিমা বেগমের কাঁধে। আট বছর আগে বিয়ে দিয়েছেন বড় মেয়ে মর্জিনা খাতুনের। সোনিয়ার পা না থাকলেও সে পড়াশোনা করছে।

রহিমা বেগম বলেন, ‘মানুষের বাড়ি কাজ করি। রাস্তার মাটি কাটি; যা পাই তা দিয়ে কষ্টে সংসার চলে। একদিন ছাওয়াল (সোনিয়া) বুললো মা, স্কুলে যাব। ফাইভ পাস করল। একদিন কলেজে ভর্তি হলো। আমারও জেদ চাপলো– ওকে এমএ পাস করাবোই। এখন বিটিক কেউ একটা চাকরি দিলে কষ্ট কমত।’

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ,কে,এম নূর হোসেন নির্ঝর বলেন, সানিয়ার বিষয়ে তার জানানো ছিল না। তিনি সোনিয়ার লেখাপড়ার খরচসহ সকল খরচ বহন করবেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার