• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের খোঁজ নিতে হাসপাতালে নৌ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২৩ জুলাই ২০২৫, ০২:০৬ পি.এম.
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন ছবি: সংগৃহীত

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকসহ বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়ের সময় উপদেষ্টা রোগীদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার নির্দেশ দেন। এছাড়াও, জুলাইয়ে গণঅভ্যুত্থানে আহত ও বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন ছাত্রদের অবস্থাও তিনি প্রত্যক্ষ করেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বুধবার (২৩ জুলাই) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করেছেন। 

ড. সাখাওয়াত হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে। এরইমধ্যে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে একটি মেডিকেল টিম দেশে এনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপদেষ্টার এ সময়ের পরিদর্শনে সিএমএইচ-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল