• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

কুড়িগ্রামে জেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি    ২১ জুলাই ২০২৫, ০৮:৩৭ পি.এম.
কুড়িগ্রামে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিক দল।

সোমবার (২১ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা শ্রমিক দলের ব্যানারে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের মূল  সড়কগুলো প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন  কুড়িগ্রাম জেলা বিএনপির  কার্যালয়ের সামনে পথসভা পরিচালনা করেন সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, শ্রমিক নেতা মতিয়ার রহমান,শাহিন, রিজন,আজিজুল, রিপন ফুলবাবুসহ অনান্যরা।
বক্তব্যে বক্তারা বলেন, সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি,বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মিথ্যা অপপ্রচার, সংসদ নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বলেন “বর্তমান সরকারের দুর্নীতির কারণে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। অপরদিকে বিএনপি ও তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কটুক্তি করা হচ্ছে, যা শ্রমিক সমাজ মেনে নেবে না।

জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু জানান দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তিকারীদের শাস্তি এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক অপপ্রচার বন্ধ করতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার