• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিমান বিধ্বস্ত ঘটনায় আবদুস সালামের শোক প্রকাশ

   ২১ জুলাই ২০২৫, ০৮:০৩ পি.এম.
ভিওডি বাংলা’র সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় মাইলষ্টোন স্কুলের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ১৯ জন শিক্ষার্থীর মৃত্যু এবং আগুনে দগ্ধ হয়ে অসংখ্য শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভিওডি বাংলা’র সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম।

সোমবার (২১জুলাই) শোকবার্তায় আবদুস সালাম বলেন, রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলষ্টোন স্কুলের শিক্ষার্থীদের হতাহতের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। মর্মস্পর্শী ও হৃদয়বিদারক এই দূর্ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই। আমি নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি, আল্লাহ যেন তাদেরকে এই বিশাল শোক সহ্য করার ক্ষমতা দান করেন।

তিনি বলেন, আমি বিমান দূর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। আমি বিমান দূর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত এবং যে সমস্ত শিক্ষার্থী আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক