• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

গোটা বিশ্ব ভারতের সামরিক শক্তি দেখেছে : মোদি


প্রকাশ:  ২১ জুলাই ২০২৫, ০৪:০৬ পি.এম.
শেয়ার করুন 0
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, গোটা বিশ্ব ভারতের সামরিক শক্তি দেখেছে। ভারতের পার্লামেন্টে বর্ষাকালীন অধিবেশনের যোগ দেওয়ার আগে তিনি এ কথা বলেন। তিনি বলেন, অপারেশন সিন্দুর ভারতের কৌশলগত সক্ষমতা ও আত্মরক্ষার অঙ্গীকারের এক বাস্তব প্রমাণ।

সোমবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

সংবাদমাধ্যম বলছে, এবারের বর্ষাকালীন অধিবেশনে পার্লামেন্টে কোন কোন বিষয়কে সামনে রেখে সরকারপক্ষ আলোচনা শুরু করতে চাইছে, তার ইঙ্গিত দিয়েছেন নরেন্দ্র মোদি। সোমবার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন সংসদ চত্বরে বক্তব্য দেন তিনি।

মোদি দাবি করেন, “২২ মিনিটের মধ্যে সন্ত্রাসীদের বাসাবাড়িতে আঘাত করেছে ভারত। সেনাবাহিনীর শক্তির এটা ‘মেইড ইন ইন্ডিয়া’ রূপ। ভারতে তৈরি অস্ত্রের ওপর বাকি বিশ্বের ভরসা বাড়ছে।”

মোদি জানান, এই ধরনের সফল অভিযানের ফলে বিশ্ব এখন ভারতের প্রতিরক্ষা উৎপাদন খাতে আগ্রহী হচ্ছে। মোদির ভাষায়, ‘মেইড ইন ইন্ডিয়া’ অস্ত্র বিশ্বে নতুন আস্থা তৈরি করছে, যা ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা উদ্যোগের জন্য বড় সাফল্য।

একইসঙ্গে, একাধিক বিরোধীদল দাবি তোলার প্রেক্ষিতে, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত মধ্যস্থতা নিয়েও সরকার সংসদে বক্তব্য দিতে পারে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু