• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

কুমারখালী নদীতে গোসল করতে গিয়ে তরুণী নিখোঁজ

   ২১ জুলাই ২০২৫, ০১:০২ পি.এম.

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাশগ্রাম এলাকার কালী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক তরুণী। নিখোঁজ তরুনীর নাম সোহানা খাতুন (১৮)। তিনি কুমারখালী উপজেলার বাঁশগ্রাম কারিগর পাড়া এলাকার মো. গোলাম মাওলার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুলাই) বিকাল তিনটার দিকে সোহানা খাতুন কালী নদীতে গোসল করতে নামেন। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। ঘটনার পরপরই কুমারখালী ফায়ার সার্ভিসের একটি দল নদীতে খোঁজাখুঁজি শুরু করে, তবে দীর্ঘ চেষ্টার পরও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়।

পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে খুলনা থেকে একটি বিশেষ ডুবুরি দল দুপুরে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে।

নিখোঁজের ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। নদীর পাড়ে ভিড় জমিয়েছেন স্বজনসহ স্থানীয় এলাকাবাসী।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার