• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

ফার্মগেট স্টেশনে আটকে গেল মেট্রোরেল

   ২১ জুলাই ২০২৫, ১২:১৬ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর উত্তরা থেকে ছেড়ে আসা মতিঝিলগামী মেট্রোরেলের একটি কোচ ফার্মগেট স্টেশনে আটকে গিয়েছিলে। সোমবার (২১ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। ট্রেন আটকে যাওয়ার পর যাত্রীরা নেমে পড়ে। অবশ্য পাঁচ থেকে ছয় মিনিট পর ট্রেন আবার চলতে শুরু করে।

মিরপুর থেকে আসা এক যাত্রী বলেন, বিজয় সরণির মোড় ঘুরতেই শব্দ করে ট্রেনটির বেশির ভাগ আলো বন্ধ হয়ে যায়। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও বন্ধ হয়ে যায়। এ অবস্থাতেই ট্রেনটি ফার্মগেট স্টেশন পর্যন্ত আসে। কিন্তু এরপর ট্রেনটি আর চলেনি। কিন্তু এ সময়ে ট্রেনের আলো ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ ছিল। অনেক যাত্রী ট্রেন থেকে নেমে নিজ নিজ গন্তব্যে চলে যান।

সোমবার সকাল ১০টায় মেট্রোরেল পেসেঞ্জার কমিউনিটি নামে ফেসবুক পোস্টে ফাহিম ফরায়েজি নামের এক যাত্রী লিখেছেন, কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম, উত্তরা থেকে মতিঝিলগামী ট্রেন বিজয় সরণি স্টেশন পার হওয়ার পর চলন্ত অবস্থায় কয়েক মিলিসেকেন্ডের জন্য ব্রেক করে আবার চলতে শুরু করে। এতে ট্রেনে হঠাৎ ঝাঁকুনি হয়। আর যাত্রীদের একে অন্যের সঙ্গে ধাক্কা লাগে। এসি বন্ধ হয়ে যায় এবং ট্রেনের লাইট অফ হয়ে যায়। 

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ প্রকল্প পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আহসানউল্লাহ শরিফী বলেন, কিছু সমস্যার কারণে ফার্মগেট স্টেশনে মেট্রোরেল বন্ধ ছিল। এটা হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে। তবে এটা সাময়িক। পাঁচ মিনিট পরেই ট্রেন চলতে শুরু করে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’