• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

‎আধুনিকতার যুগেও টিকে আছে ঐতিহ্যবাহী সেকালের পথ সেলুন

   ২০ জুলাই ২০২৫, ০৪:১০ পি.এম.
পথ সেলুন

সিরাজগঞ্জ প্রতিনিধি 

‎প্রযুক্তির ছোঁয়ায় যখন সবকিছুই আধুনিকতার মোড়কে ঢেকে যাচ্ছে, তখনো কিছু পেশা রয়েছে যা এখনও অতীতের ঐতিহ্য ধরে রাখছে। এমনই একটি পেশা হলো পথ সেলুন বা খোলা আকাশের নিচে বসে চুল-দাড়ি কাটার কাজ। আধুনিক সেলুন, হেয়ার স্টাইলিং সেন্টারের ভিড়ে হারিয়ে গেলেও গ্রামবাংলার আনাচে-কানাচে এখনো দেখা মেলে এসব ঐতিহ্যের।

‎‎সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের বাজার সংলগ্ন একটি গাছতলায় দেখা যায় এক চেনা দৃশ্য— একটি লাল প্লাস্টিকের টুলে বসে এক ব্যক্তি চুল কাটাচ্ছেন, পাশে রয়েছে পুরনো কিছু সাইকেল, আর আশেপাশে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন গ্রামবাসী। চুল কাটাচ্ছেন উত্তম কুমার শীল, যিনি ৪১ বছর ধরে এই পথ সেলুন পরিচালনা করছেন।

‎‎উত্তম কুমার শীল জানান, এই কাজটাই আমার জীবনের অবলম্বন। ছোটবেলা থেকেই বাবার হাত ধরে শিখেছিলাম। এখনো চেষ্টা করি সৎভাবে কাজ করে চলতে।
‎‎একসময় হাট-বাজার বা গ্রামের মোড়ে মোড়ে নাপিতরা পিঁড়ি বা মাটিতে বসিয়ে চুল-দাড়ি কাটতেন। সময়ের সাথে সাথে পাকা দোকান, একাধিক আধুনিক সরঞ্জাম আর প্রসাধন সামগ্রীর আগমনে অনেকেই পেশা পরিবর্তন করেছেন। তবে উত্তম কুমার শীলের মতো কিছু মানুষ আজও আঁকড়ে ধরে আছেন এ পেশা।

‎স্থানীয় এক গ্রামবাসী বলেন, এখনো আমরা মাঝে মাঝে এখানে চুল-দাড়ি কাটাতে আসি। সস্তা, সহজ, আর ঘরের কাছেই পাওয়া যায়।

‎সরকারি বা স্থানীয় কোনো সহায়তা না থাকলেও, নিজের সামান্য উপকরণ নিয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রাহকদের সেবা দিয়ে চলেছেন উত্তম কুমার শীল।

‎এমন দৃশ্য কেবল চুল কাটার নয়, বরং একটি সময়ের সাক্ষ্য বহন করে। যেখানে অর্থের পেছনে ছোটার চেয়ে বেশি ছিল পেশার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং মানুষকে সেবা দেওয়ার আনন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু