• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

শিলং থেকে নব্য গডফাদার এসেছে- সালাহউদ্দিনকে ইঙ্গিত নাসিরউদ্দীনের


প্রকাশ:  ১৯ জুলাই ২০২৫, ০৮:২৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে কক্সবাজারের ‘নব্য গডফাদার’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে পথসভায় তিনি তাঁকে নিয়ে বক্তব্য দেন।

নাসীরুদ্দীন বলেন, ‘আওয়ামী লীগের আমলে নারায়নগঞ্জের বিখ্যাত গডফাদার ছিল শামীম ওসমান। এখন শুনছি, কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গাজমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে। আবার সে নাকি সংস্কার বুঝে না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী, যে পিআর বুঝে না, তাদের রাজপথে ঠেকিয়ে দেবেন ইনশাআল্লাহ।’

তাঁর এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জের ধরে আজ শনিবার বিকেলে চকরিয়া পৌর শহরে এনসিপির জুলাই পদযাত্রার অস্থায়ী মঞ্চ ভাঙচুর করেন বিএনপির একদল নেতা-কর্মী। হাজার হাজার বিক্ষুব্ধ নেতা-কর্মী পৌর শহরের সড়কে অবস্থান নেন। বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরের জনতা মার্কেট চত্বরে বিক্ষোভ করেন। তাঁরা পাটোয়ারী ও এনসিপির বিরুদ্ধে নানা স্লোগান দেন।

কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসূপ বদরী তাঁর ফেসবুকে লেখেন, ‘জাতীয় নেতা সালাউদ্দিন ভাইয়ের বিরুদ্ধে পাটোয়ারীর অশালীন কটূক্তির তীব্র নিন্দা জানাচ্ছি।’ পরক্ষণে তিনি আরও একটি স্ট্যাটাসে জেলাবাসীকে শান্ত থাকার ও ধৈর্য্য ধরার অনুরোধ করেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা ও কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সাবেক সংদস্য লুৎফুর রহমান কাজল বলেন, ‘এনসিপি নেতা সালাহউদ্দিন আহমদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে কক্সবাজারবাসীকে আশাহত করেছে। তিনি রাজনৈতিক শিষ্টাচারবর্হিভূত বক্তব্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করছে কিনা খতিয়ে দেখা দরকার।'

কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমদ ফেসবুকে লেখেন, ‘কক্সবাজার সালাহউদ্দিন আহমেদের গোপালগঞ্জ এটা অনুধাবন করা উচিত ছিল।’

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন