• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মে দিবসের শ্রমিক সমাবেশ ঘিরে নয়াপল্টনে মঞ্চ নির্মাণের প্রস্তুতি ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা দেবে সরকার পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় দফার ভোট :  বুথে বুথে মমতার টহল, পিছিয়ে নেই শুভেন্দুও হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাসের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী সংসদে অসুস্থ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে বৃষ্টি, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে অনিশ্চয়তা ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ নারী পাচ্ছেন মাসে ২,৫০০ টাকা: প্রধানমন্ত্রী এখনো স্বজন হারানোদের কান্নায় ভারী হয়ে ওঠে উপকূল

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের

   ১৯ জুলাই ২০২৫, ০২:৫৩ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা সব জিম্মি মুক্তির শর্তে যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, তা ইসরায়েল নাকচ করে দিয়েছে। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, কোনো চুক্তি না হলে তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রকাশিত ২০ মিনিটের এক ভিডিও বার্তায় উবাইদা বলেন, ইসরায়েলি সরকার বন্দিদের বিষয়ে আন্তরিক নয়, কারণ তারা সবাই সেনাসদস্য।

তিনি জানান, হামাস একটি পূর্ণ চুক্তির পক্ষেই আছে যেখানে যুদ্ধ বন্ধ হবে, গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাবে এবং ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা হবে।

তিনি হুঁশিয়ার করে বলেন, কাতারে চলমান আলোচনায় ইসরায়েল আবার পিছিয়ে গেলে ভবিষ্যতে আংশিক কোনো চুক্তির সুযোগ থাকবে না। আলোচনায় একটি ৬০ দিনের প্রস্তাব রয়েছে, যার অধীনে ১০ জন জিম্মি মুক্তির কথা বলা হয়েছে।

বর্তমানে হামাসের কাছে প্রায় ৫০ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে প্রায় ২০ জন জীবিত বলে মনে করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা থেকে আরও ১০ জন জিম্মি শিগগির মুক্তি পাবে। তিনি দাবি করেন, আমরা বেশিরভাগ বন্দিকে ফিরিয়ে এনেছি। আশা করছি পুরো বিষয়টি দ্রুত শেষ হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ভিডিওতে তিনি আরব ও মুসলিম দেশের নেতাদেরও কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ইসরায়েলের ‘গণহত্যা’ নিয়ে তাদের নীরবতা এক ধরনের ‘বিশ্বাসঘাতকতা’।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্লোরিডায় লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
ফ্লোরিডায় লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, দল ছাড়ছেন রিপাবলিকান নেতাকর্মীরা
ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, দল ছাড়ছেন রিপাবলিকান নেতাকর্মীরা
দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান