• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

জামায়াতের বিশেষ ট্রেন নিয়ে রেলওয়ের বিবৃতি

   ১৮ জুলাই ২০২৫, ১০:০১ পি.এম.

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ উপলক্ষে চার জোড়া বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্তকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ প্রেক্ষিতে বিষয়টি পরিষ্কার করতে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার (১৮ জুলাই) রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, শনিবার (১৯ জুলাই) জামায়াতে ইসলামীর আবেদনের ভিত্তিতে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তে রেলওয়ের স্বাভাবিক পরিচালনা বা নীতিমালার কোনো ব্যত্যয় ঘটেনি।

বিবৃতিতে বলা হয়, অতীতেও বিভিন্ন রাজনৈতিক দলের বড় কর্মসূচিকে কেন্দ্র করে বিশেষ ট্রেন পরিচালনার নজির রয়েছে। এ ধরনের ট্রেন পরিচালনা একটি নিয়মিত প্রক্রিয়া, যা নির্দিষ্ট ভাড়া পরিশোধ সাপেক্ষে সম্পন্ন হয়ে থাকে। এতে রেলওয়ে যেমন রাজস্ব আয় করতে পারে, তেমনি সাধারণ যাত্রীরাও স্বস্তিতে ভ্রমণ করতে পারেন।

রেলওয়ে জানিয়েছে, শনিবার ছুটির দিন হওয়ায় যাত্রীদের স্বাভাবিক চাহিদা কম থাকে। এ সময় নির্ধারিত রেক ব্যবহারে বিশেষ ট্রেন পরিচালনায় নিয়মিত ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না। জামায়াতে ইসলামী প্রায় ৩২ লাখ টাকা অগ্রিম পরিশোধ করেছে, যা রেলের আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

বাংলাদেশ রেলওয়ে এ সিদ্ধান্তকে একটি বাণিজ্যিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে জানায়, এর সঙ্গে দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই। ভবিষ্যতেও যে কোনো রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুরূপ সিদ্ধান্ত নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

রেলওয়ে বিভ্রান্তিমূলক প্রচারণা বন্ধে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল