• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ


প্রকাশ:  ২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সিরিজের প্রথম ম্যাচে ২৫২ রানের রেকর্ড গড়ে আইরিশদের ৯৮ রানে গুঁড়িয়ে দিয়ে ১৫৪ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে ১৯৩ রান করেও ৫ উইকেটে হেরে যায় সফরকারীরা। সোমবার ৫০ ওভারে ১৮৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। টার্গেঠ তাড়ায় ৭৫ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ।

সোমবার নিয়ন্ত্রিত বোলিংয়ে আইরিশদের ১৮৫ রানে বেধে ৭ উইকেটের দাপুটে জয় পায় বালাদেশের মেয়েরা।

এদিন শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানে প্রথম উইকেট পড়লেও পরের উইকেটের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে লম্বা সময়। ৫৭ রানে আগের দিন ফিফটি করা অ্যামি হান্টার ফিরলে খানিকটা স্বস্তি ফিরে বাংলাদেশ দলে। এরপর ফের ভয়ঙ্কর হতে থাকে আইরিশরা। ফিফটি তুলে নেন অধিনায়ক গ্রেভি লুইস।

তবে এরপর তাকে ফেরান ফাহিমা খাতুন। ৭৯ বলে ৫২ রান করে ফেরেন তিনি। ৯৭ রানে তৃতীয় উইকেট হারায় সফরকারীরা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ইনিংসের শেষ বলে ১৮৫ রানে অলআউট হয় আইরিশরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ফাহিমা খাতুন। দুটি করে উইকেট নিয়েছেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার।

টার্গেট তাড়া করতে নেমে ৭৫ বল হাতে রেখেই ৭ উইকেটে দাপুটে জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলের জয়ে ৮৮ বলে ৭২ রান করেন শারমিন আক্তার। ৯৯ বলে ৬২ রান করেন ওপেনার ফারজানা হক পিংকি।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেন হাশমতউল্লাহ শহীদী
কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স। ছবি: সংগৃহীত
কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব
ছবি: সংগৃহীত
সিরিজ বাঁচানোর ম্যাচের আগে ধাক্কা খেল বাংলাদেশ