• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

জুলাই শহীদদের স্মরণে ঝিনাইদহে বিএনপির মৌন মিছিল

   ১৮ জুলাই ২০২৫, ০৩:২৯ পি.এম.
ঝিনাইদহে বিএনপির মৌন মিছিল

ঝিনাইদহ প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ঝিনাইদহে মৌন মিছিল করেছে জেলা বিএনপি। মিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয় থেকে মৌন মিছিল বের হয়।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের নেতৃত্বে মৌন মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের পোস্ট অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, এনামুল হক মুকুল, যুগ্ম সম্পাদক এম শাহজাহান, যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা খাতুন, ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক প্রমুখ।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। জুলাই শহীদরা আমাদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশনায় জুলাই শহীদদের স্বীকৃতির ও রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করার মধ্যদিয়ে শহীদ পরিবারের পাশে থাকবে বিএনপি।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার