• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

গোপালগঞ্জে আরও ২০ জন গ্রেপ্তার

   ১৮ জুলাই ২০২৫, ১২:৩৬ পি.এম.
গোপালগঞ্জে নো অভিযান চলমান রয়েছে। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জে এখনও কারফিউ চলছে। গত ১২ ঘণ্টায় জেলাব্যাপী যৌথ বাহিনীর অভিযানে আরও ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৪৫ জনে।

বুধবার এনসিপি’র জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলা চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ হয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।

এদিকে, গোপালগঞ্জের পরিস্থিতি এখনও থমথমে।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টা থেকে কারফিউ শিথিল করা হয়েছে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবার বলবৎ থাকবে কারফিউ। এই সময় আরও বাড়ানো হবে কিনা তা পরবর্তীতে জানানো হবে।

এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। কারফিউ চলায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। বিভিন্ন স্থানে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। মোতায়েন রয়েছে সেনাবাহিনীও।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার