• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

যশোরের হত্যা মামলার ৫ আসামি আটক

   ১৭ জুলাই ২০২৫, ০৮:০৮ পি.এম.

যশোর প্রতিনিধি

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভয়নগর উপজেলার কৃষকদল নেতা তরিকুল ইসলাম হত্যা মামলায় জড়িত পাঁচ আসামিকে আটক করেছে। আটকের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, যশোরের কেশবপুর উপজেলার সারুটিয়া গ্রামের মিন্টু গাজী, মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের  হাসানুর রহমান, অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের বিল্লাল হোসেন খাঁ, একই গ্রামের আবু হুরায়রা,এবং মেহেদী হাসান হৃদয়।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঁইয়া জানান, ডিবি ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহযোগিতায় গত ১৫ ও ১৬ জুলাই যশোরের কেশবপুর, মনিরামপুর ও অভয়নগর এলাকায় একাধিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হত্যাকাণ্ডের পর মিন্টু গাজী তার কাছে থাকা একটি বিদেশি পিস্তল হাসানুর রহমানের কাছে রেখে যায়। পরে স্থানীয় এক নেতার নির্দেশে পিস্তলটি বিল্লাল খাঁর কাছে হস্তান্তর করা হয়। বিল্লাল খাঁ তা মেহেদী হাসান হৃদয়ের কাছে পৌঁছে দেয়। মেহেদীর দেওয়া তথ্য অনুযায়ী, তার ঘর থেকে হত্যায় ব্যবহৃত বিদেশি পিস্তল ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়।ঘটনার বিষয়ে অভয়নগর থানায় পৃথক একটি অস্ত্র মামলা করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু