• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

নাহিদের স্লোগানে গর্জে উঠল ফরিদপুরের পদযাত্রা


প্রকাশ:  ১৭ জুলাই ২০২৫, ০৪:২৮ পি.এম.
শেয়ার করুন 0
এনসিপির পদযাত্রা মঞ্চে যাওয়ার পথে স্লোগানে নেতৃত্ব দেন নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
এনসিপির পদযাত্রা মঞ্চে যাওয়ার পথে স্লোগানে নেতৃত্ব দেন নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

‘জয় বাংলা নয়, গণতন্ত্র চাই’—এই স্লোগানসহ নানা প্রতিবাদী কণ্ঠে মুখর ছিল ফরিদপুর শহরের রাজপথ। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে অনুষ্ঠিত হয় ‘জুলাই পদযাত্রা’। মিছিলে অংশ নেন হাজারো নেতাকর্মী।

দুপুর আড়াইটার দিকে ফরিদপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু হয়। মিছিলটি শহরের মুজিব সড়ক হয়ে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে মিছিল ছিল স্লোগানে মুখর; নেতৃত্বে ছিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম নিজে।

এর আগে দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সার্কিট হাউসে পৌঁছায়। সেখানে মধ্যাহ্নভোজ শেষে মিছিল সহকারে নেতারা পদযাত্রা মঞ্চে ওঠেন।

পদযাত্রায় অংশগ্রহণকারী নেতাদের মধ্যে ছিলেন সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চল সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ্ প্রমুখ।

এনসিপির নেতারা জানান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বৈষম্যহীন রাষ্ট্র গঠন ও জনগণের ভোটাধিকারের দাবিতে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। ফরিদপুর ছিল জুলাই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে দলটি তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শন করে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন