• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

এনসিপি নেতাদের কটুক্তি করার অভিযোগে এএসপি প্রত্যাহার

   ১৭ জুলাই ২০২৫, ১১:১১ এ.এম.
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. মোসফেকুর রহমান। ছবি : সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি

গোপালগঞ্জে এনসিপি নেতাদের সেনাবাহিনীর সাজোয়া যানে ওঠা নিয়ে দিনাজপুরের এক পুলিশ কর্মকর্তার ফেসবুকে ট্রল করার অভিযোগে বুধবার (১৬ জুলাই) রাতে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করেছে বিপ্লবী ছাত্র-জনতা।

এদিকে এই ঘটনার প্রেক্ষিতে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. মোসফেকুর রহমানকে দিনাজপুর থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুরের পুলিশ সুপার। 

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় দিনাজপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা একরামুল হক আবির তার ফেসবুক পেজ-এ এক পোস্টে লিখেছিলেন, ‘এএসপি (ট্রাফিক) মুসফিক সাহেব গোপালগঞ্জে বিপ্লবীদের উপর হামলা নিয়ে ট্রল করেছেন। সবাই বড়মাঠে এসপি অফিসের সামনে চলে আসুন।’

এরপর রাতে বিপ্লবী ছাত্র-জনতা দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে জড়ো হয়ে সেখানে ঘেরাও কর্মসূচি শুরু করে। এসময় তারা দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. মোসফেকুর রহমানকে গ্রেফতারের দাবী জানান। সেখানে দিনাজপুরের পুলিশ সুপার এসে মো. মারুফাত হুসাইন বিপ্লবী ছাত্রজনতাকে জানান, বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সে জানানো হয়েছে, তাকে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ সুপারের এই ঘোষণার পরও বিপ্লবী ছাত্র-জনতা ঘেরাও কর্মসূচি অব্যাহত রাখে। তাদের দাবি-শুধু প্রত্যাহার নয়, ওই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করতে হবে। তারা জানান, গ্রেফতার না করা পর্যন্ত ঘেরাও কর্মসূচি অব্যাহত থাকবে।

রাত সাড়ে ৯টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা একরামুল হক আবির তার ফেসবুক পেজ-এ ঘোষণা দেন, ‘এসপি অফিস ঘেরাও করে রেখেছি আমরা। ২৪ ঘন্টা ঘেরাও চলবে...এক দফা-এএসপিকে গ্রেপ্তার করতে হবে।’

দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সকে বিষয়টি জানানোর পর তাকে দিনাজপুর থেকে প্রত্যাহার করা হয়েছে এবং সকালে (বৃহস্পতিবার) গিয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার