• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অবসরোত্তর ভিভিআইপি মর্যাদা কমিয়েছে সরকার রাজনৈতিক সমস্যার গভীর উৎস হচ্ছে আদর্শগত সংকট হাবীবুর রহমান বিআরটিএ’র নতুন চেয়ারম্যান সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ১১৭৪ মামলার শুনানি, নিষ্পত্তি ৪০৯টির ২ মে থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু বজ্রাঘাতে ৯ জেলায় একদিনে আরও ১৩ জনের মৃত্যু সংসদ সচিবালয়ের বাজেট ২৯০ কোটি টাকা অনুমোদন ১৪ উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলে উজানের ঢল, বৃষ্টি-বন্যায় পরিস্থিতি অবনতির শঙ্কা মে দিবসের শ্রমিক সমাবেশ ঘিরে নয়াপল্টনে মঞ্চ নির্মাণের প্রস্তুতি

মিছিলে অংশ নিতে গিয়ে পা ভাঙলেন ছাত্রদল নেত্রী

   ১৫ জুলাই ২০২৫, ০৫:২২ পি.এম.
আহত ছাত্রদল নেত্রী জান্নাতুল ন‌ওরীন উর্মি

নিজস্ব প্রতিবেদক

ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিয়ে মিছিলে পদদলিত হয়ে পা ভেঙে আহত হয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি। পরে সহকর্মীদের সহায়তায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁর ডান পায়ে প্লাস্টার করেন এবং অন্তত এক মাসের বিশ্রামের পরামর্শ দেন।

সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর পল্টনের নাইটিঙ্গেল মোড় এলাকায়। ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে শাহবাগ অভিমুখে রওনা হলে নাইটিঙ্গেল মোড়ে পৌঁছেই ভিড়ের চাপে উর্মি রাস্তায় পড়ে যান এবং পদদলিত হন।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে জান্নাতুল নওরীন উর্মি বলেন, “সোমবারের প্রোগ্রামে অনেক ভিড় ছিল। সেই ভিড়ের মধ্যে হঠাৎ আমি মাটিতে পড়ে যাই। পরে আর উঠে দাঁড়াতে পারিনি। সহকর্মীরা হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা বলেছেন বেড রেস্টে থাকতে। তবে পা ভাঙা যতটা না কষ্টের, তার চেয়ে বেশি কষ্টের হলো দলের গুরুত্বপূর্ণ সময়ে কর্মসূচিতে থাকতে না পারা।”

নওরীনের সঙ্গে থাকা ছাত্রদল নেত্রী ফারহানা বিনতে ইভা বলেন, “মিছিলটি শুরু হয় দলীয় কার্যালয় থেকে এবং মাত্র ৫ মিনিটের মধ্যে নাইটিঙ্গেল মোড়ে পৌঁছায়। সেখানে রোড ডিভাইডারের কারণে রাস্তা সরু হয়ে যায়, যার ফলে পেছন থেকে নেতাকর্মীদের চাপ বেড়ে যায়। এক কর্মী ভারসাম্য হারিয়ে উর্মির ওপর পড়ে যান এবং তখনই তিনি রাস্তায় পড়ে যান। উঠে দাঁড়ানোর আগেই ভিড়ে পদদলিত হন।”

ছাত্রদল সূত্রে জানা গেছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জান্নাতুল নওরীন উর্মিকে আপাতত সক্রিয় রাজনীতির বাইরে থাকতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে নেওয়া হয়েছে সারজিস আলমকে
হাসপাতালে নেওয়া হয়েছে সারজিস আলমকে
ক্ষমতায় বসিয়েছে জনগণ, চাইলে ছুড়েও ফেলবে: হান্নান মাসউদ
ক্ষমতায় বসিয়েছে জনগণ, চাইলে ছুড়েও ফেলবে: হান্নান মাসউদ
জনগণের সেবা করার জন্য এনসিপির দরজা খোলা : আসিফ মাহমুদ
জনগণের সেবা করার জন্য এনসিপির দরজা খোলা : আসিফ মাহমুদ